নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেড টু হেড, ফল কেমন ভারতের?
বিশ্বকাপে বরাবরই ভারতের শক্ত গাঁট নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপে মোট ৭ বার ম্যাচ খেলেছে মেন ইন ব্লু। যার মধ্যে চার বার ম্যাচ হেরে বসেছে ভারতীয় দল, আর জিতেছে তিন ম্যাচ।
বৃহস্পতিবার নটিংহ্যামে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে রয়েছে ভারত।

বিশ্বকাপে বরাবরই ভারতের শক্ত গাঁট নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপে মোট ৭ বার ম্যাচ খেলেছে মেন ইন ব্লু। যার মধ্যে চার বার ম্যাচ হেরে বসেছে ভারতীয় দল, আর জিতেছে তিন ম্যাচ। অর্থাৎ বৃহস্পতিবার কেন উইলিয়ামসনের দলকে হারাতে পারলে বিশ্বকাপে হেড টু হেডে সমতায় ফিরবে নীল জার্সিধারীরা।
১৯৭৫ বিশ্বকাপ- ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল ভারত। ম্যাঞ্চেস্টারে সেবার ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল কিউয়িরা।
১৯৭৯ বিশ্বকাপ- চার বছর পর লিডসে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।
১৯৮৭ বিশ্বকাপ- ঘরের মাঠে বিশ্বকাপে, বেঙ্গালুরুতে কিউয়িদের ১৬ রানে হারিয়েছিল ভারত।
১৯৮৭ বিশ্বকাপ- রাউন্ড রবিন ফর্ম্যাটে দ্বিতীয়বার মুখোমুখি লড়াইয়ে ফের নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। নাগপুরে ৯ উইকেটে কিউয়িদের হারায় মেন ইন ব্লু।
১৯৯২ বিশ্বকাপ- ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড
১৯৯৯ বিশ্বকাপ- নটিংহ্যামে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল কিউয়িরা।
২০০৩ বিশ্বকাপ- সেঞ্চুরিয়ানে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।












Click it and Unblock the Notifications