IND vs NZ, World Cup 2023: ব্যর্থতার অন্ধকার পেরিয়ে জোড়া শতরান, শ্রেয়সের সাফল্যের রহস্য লুকিয়ে দাড়িতে!
বিশ্বকাপের প্রথম দিকে ব্যাট হাতে একেবারেই সাফল্য পাচ্ছিলেন না। চার নম্বরে নেমে শ্রেয়স আইয়ারের ব্যর্থতা কিছুটা হলেও চিন্তায় রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ থেকেই ফের চেনা ছন্দে পাওয়া যেতে শুরু করে। নেদারল্যান্ডসের পর এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে শতরান।কী বদলে এল সাফল্য?
শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন। হাফসেঞ্চুরিও পান। কিন্তু শতরান করতে পারেননি। তবে গ্রুপ লিগের শেষ ম্যাচে শতরান করে সব সমালোচনার জবাব দিয়েছিলেন শ্রেয়স। আর সেমিফাইনালের মেগা মঞ্চে বিরাটের পাশাপাশি তাঁর নামের পাশেও উজ্জ্বল শতক। কে বলবে এই শ্রেয়স চোটের জন্য বছরের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন এনসিএ-তে। তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও ছিল প্রবল অনিশ্চয়তা।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর রানের পাশে ৭০ বলে ১০৫ রান। মেরেছেন চারটি চার এবং আটটি ছক্কা। কিন্তু ব্যর্থতা কাটিয়ে কীভাবে পেলেন সাফল্য? ব্যাটে বদল আনলেন নাকি টেকনিকে। দুটোই না। সেটা লুকিয়ে আছে দাড়িতে! অবাক করা হলেও এটাই কিন্ত ঘটেছে। ঘটেছে। মন গড়া কথা নয় শ্রেয়সের পরিসংখ্যান সেই কথাই বলছে।
বিশ্বকাপের প্রথম ছয়টি ম্যাচে শ্রেয়সের লুকটা মনে আছে, গাল ভর্তি ছিল চাপদাড়ি। ক্রিকেটার থেকে অভিনেতা প্রত্যকের কাছেই ফ্যাশান এখন দাড়ি রাখা। কিন্তু দাড়ি রেখে হয়ত ব্যাট হাতে সেভাবে সাফল্য পাচ্ছিলেন না। কেননা প্রথম ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ০ রান।
পরের ম্যাচে আফগানদের বিরুদ্ধে করেন ২৫ রান। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেন ৫৩।
এরপর বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৯,৩৩, ৪। এরপরই দাড়ি কেটে ফেলেন শ্রেয়স। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৮২, প্রোটিয়াদের বিরদ্ধে ৭৭ রান করেন। এরপর পর পর দুই ম্যাচে শতরান করে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন। সেইসঙ্গে দাড়ি কেটেই পেলেন সাফল্য? সেই প্রশ্নও কিন্তু থাকল।
বিশ্বকাপ শুরুর কয়েকমাস আগে থেকেই কে খেলবেন চার নম্বরে তা নিয়ে শুরু হয় চর্চা। চোট পাওয়া শ্রেয়সের জায়গায় একাধিক ক্রিকেটারকে খেলানো হয়। কিন্তু কেউই সেই আস্থার মর্যাদা রাখতে পারেননি। টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত আস্থা রাখেন শ্রেয়সেই। আর শ্রেয়সও ভরসার দাম দিলেন।
বিশ্বকাপে এটা দ্বিতীয় শতরান শ্রেয়সের। তৃতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে পর পর শতরান করলেন শ্রেয়স।বিরাট কোহলির সঙ্গে ১৬৩ রানের পার্টনারশিপও গড়ে তোলেন।প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই ব্যাট হাকে ৫০০ রানের গণ্ডি পার করলেন শ্রেয়স আইয়ার।












Click it and Unblock the Notifications