ICC CWC 2023:বিরাটের ব্যাটেই বেদনার দিন বদলে গেল আনন্দে, ১০ বছরে আগে এই দিনেও ইতিহাসের সাক্ষী ছিল ওয়াংখেড়ে
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ১৫ নভেম্বর। উৎসবের মরশুমে ভারতবাসীর আনন্দকে দ্বিগুণ করে দিয়েছেন রোহিত-বিরাটরা। ভাইফোঁটার দিনে দুপুর থেকে ভারতবাসী মজেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। বুধবার হলেও মুম্বইয়ে উৎসবের মেজাজ। মায়ানগরী মুম্বই জুড়ে যেন ক্রিকেট পার্বণ। তার উপর ঘরের ছেলে কোহলির ৫০তম একদিনের শতরান। এন যেন উৎসবের মরসুমে বাড়তি বোনাস।
ফ্ল্যাসব্যাকে পিছিয়ে যান ১০টা বছর। সেইদিনটা আজকের মতো আনন্দের ছিল না।বরং ১০ বছর আগে এই দিনটাই ছিল মারাঠাবাসীর সবচেয়ে বেদনার। ঠিক যেন টেন ইয়ার্স চ্যালেঞ্জ। ক্যালেন্ডারের পাতায় থাকা দুঃখের দিনটাকেই কোহলি তাঁর জাদু কাঠি দিয়ে বদলে দিলেন আনন্দে? সেই সঙ্গে ওয়াংখেড়ের ইতিহাসেও চিরস্মরণীয় হয়ে থাকল ১৫ নভেম্বর।

প্রথমেই ফিরে যাওয়া যাক ২০১৩ সালের ১৫ নভেম্বরে। এই দিনেই শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাট হাতে নেমেছিলেন সচিন তেন্ডুলকর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজের শেষ ইনিংসে ৭৪ রানে আউট হয়েছিলেন সচিন। শেষবারের মতো ব্যাট হাতে ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছিলেন। গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম স....চি....ন, স...চি....ন স্লোগানে মুখরিত হয়েছিল।
জাম্প কাট ২০২৩। সচিনের উত্তরসূরি কোহলি ব্যাট হাতে নামলেন সেই ১৫ নভেম্বর। তাও বিশ্বকাপের সেমিফাইনাচল ম্যাচে। না এবার ওয়াংখেড়ের দর্শকদের মুখে চওড়া হাসি। হবে নাই বা কেন কোহলি যে তাঁর ৫০তম একদিনের শতরান করলেন এই দিনেই। বেদানার ১৫ নভেম্বরকে এক লহমায় বদলে দিলেন খুশিতে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শুধু শতরানই করলেন না একইসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন। বিশ্বকাপে নন-ওপেনার ব্যাটার হিসেবে সর্বাধিক রান করেন তিনি। শুধু তাই নয় ওয়ানডে ক্রিকেটে রানের নিরিখে পেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকেও। এখন তাঁর আগে আছেন কুমার সাঙ্গাকারা ও সচিন তেন্ডুলকর।
২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। সেই নজির ভেঙে দিলেন বিরাট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications