IND vs NZ, World Cup 2023: বিরাট মঞ্চে শামি শো, সাত উইকেটের মধ্যে কোনটা সেরা? ফাঁস করলেন বঙ্গ তারকা
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে ফাইনালে ভারত। কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের প্রথমার্ধ যদি হয় বিরাট কোহলির তবে দ্বিতীয়ার্ধ অবশ্যই মহম্মদ শামির। বিরাটের মাইলস্টোনের মঞ্চে সুপার শামি। তাঁর সাত উইকেটের সৌজন্যেই ৭০ রানে কিউয়ি বধ করল ভারত, সেই সঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে রাখলেন মহম্মদ শামি।
সেমিফাইনালের মঞ্চে কখনও নায়ক কখন ভিলেন হলেন, কিন্তু দিনের শেষ মহানায়ক হয়েই মাঠ ছাড়লেন শামি। নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই ধাক্কা দিলেন শামি। কিন্তু উইকেট জমাট হয়ে যাওয়া কেন উইলিয়ামসনের ক্যাচ ফেলে কার্যত ভিলেন হতে হতে বসেছিলেন শামি, কিন্তু বল হাতে নিয়েই ফের দলকে ম্যাচে ফেরালেন এবং ফাইনালে তুললেন।

বুধবারের ওয়াংখেড়েতে তাঁর আগুনে পেসই নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে দিল। সেই সঙ্গে জোড়া রেকর্ডের মালিক হলেন তারকা পেসার। বিশ্বকাপে উইকেট সংখ্যার নিরিখে আগেই জাহির-শ্রীনাথদের রেকর্ড ভেঙেছিলেন। এবার জাহির খানের বিশ্বকাপে ২১ উইকেট নেওয়ার রেকর্ডও ভেঙে দিলেন। সেইসঙ্গে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অ্যাডাম জাম্পাকে।
We are #TeamIndia 🇮🇳🫶#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/HrUuQFzi1K
— BCCI (@BCCI) November 15, 2023
এই ম্যাচের শামির শিকার হলেন, কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, টিম সাউদি লুর্কি ফার্গুসন।নিউজিল্যান্ড ভারতের কাছে নয় যেন হারল শামির কাছেই।
ম্যাচের সেরাও হলেন বঙ্গ তারকা। ম্যাচ সেরা শামি বলেন, 'আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, নতুন বল ঠিক জায়গায় ফেললে উইকেট পাওয়া যায়। সেটাই চেষ্টা করি। দল আমাকে যে দায়িত্ব দেয় সেটাই পালন করার চেষ্টা করি।'
সাত উইকেটের মধ্যে কোনটা সেরা? কেনের ক্যাচ ফেলার পর তাঁরই উইকেট নেওয়া প্রসঙ্গে শামি বলেন, ' ওই সময় উইলিয়ামসনের ক্যাচ ফেলাটা উচিত হয়নি। ভেবেছিলাম বল হাতে ক্ষতি পুষিয়ে দেব।' ২০১৫ এবং ২০১৯ সালেও দলে ছিলেন। দুইবারই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। এবার ফাইনািলে উঠল ভারত।
এই প্রসঙ্গে শামি বলেন, '২০১৫ এবং ২০১৯ সালে সেমি থকেএ বিদায় নেওয়াটা হতাশাজনক ছিল। এবার সেই বাধা অতিক্রম কার গিয়েছে। আমাদের সামনে কাপ জয়ের সুযোগ। জানি না আমি আর এমন সুযোগ পাবো কিনা। তাই ফাইনালে নিজের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।' একইসঙ্গে তারকা বোলার জানিয়েছেন যখন তিনি দলে সুযোগ পাচ্ছিলেন না তখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। তিনি জানতেন সুযোগ কখন না কখনো আসবেই এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে।
#WATCH | Moradabad: On India's win over New Zealand in 1 Semi-Final of the ICC Cricket World Cup, Mohammed Shami's coach Mohamed Badrudeen says "It is a moment of joy for all of us that India has reached the Finals. Virat Kohli has played exceptionally well throughout the… pic.twitter.com/DTToxdDzek
— ANI (@ANI) November 15, 2023
অন্যদিকে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে শামির কোচ মহম্মদ বদরুদ্দিন বলেন, 'এটা আমাদের কাছে খুশির সময় ভারত ফাইনালে উঠেছে। বিরাট কোহলি যেমন গোটা টুর্নামেন্টে দুরন্ত খেলছে তেমনই শামিও খুব ভালো পারফরম্যান্স করছে। আমরা চাই ভারত ফাইনালে ভালো খেলুক এবং জয় পাক।'












Click it and Unblock the Notifications