IND vs NZ, World Cup 2023: বদলা নয়, দশে দশ করে রোহিতের মুখে শুধু দলের কথা, ফলাফলে হতাশ উইলিয়ামসন
বদলার ম্যাচে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে দশে দশ করল টিম ইন্ডিয়া। মেন ইন ব্লু টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপজয়ের দুয়ারে। একদিকে বিরাট কোহলি অন্যদিকে মহম্মদ শামি। দুই জনের দুরন্ত পারফরম্যান্সের সঙ্গে শতরানকারী শ্রেয়স বা ঝোড়ো ইনিংস খেলা রাহুলের গুরুত্বপূর্ণ অবদানও আছে এই ম্যাচে। কিন্ত দশে দশ করে রোহিতের মুখে শুধু দলের কথা।
ক্রিকেটে দলগত সাফল্যের নেপথ্যে থাকে ব্যক্তিগত পারফরম্যান্স। বিন্দু-বিন্দুতেই যেন সিন্ধু হয়। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা বলেন, 'আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি, এই মাঠে যে কোনোও স্কোর তোলা সম্ভব, আপনি কখনই আত্মবিশ্বাসী হতে পারবেন না। দ্রুত উইকেট তুলতে হবে ম্যাচ জিততে হলে। শুরুতে আমরা সেই কাজটা করেছিলাম।'

কিন্তু একটা সময় উইলিয়ামসন ও মিচলের ব্যাটে ভর করে ভারতকে বেশ চাপে ফেলে দেয় কিউয়িরা। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমরা জানতাম আমাদের ওপর চাপ থাকবে। মাঝে একটু পিছিয়ে থাকলেও আমরা খুব শান্ত ছিলাম। কেন ও মিচেল মাঝের সময়টা খুব ভালো খেলেছে। তবে ক্যাচ মিস না হলে বা রান আউটা হলে হয়ত ম্যাচের গতি প্রকৃতি পাল্টে যেত।'
চাপ প্রসঙ্গে রোহিত বলেন, 'আজ সেমিফাইনাল ম্যাচ ছিল, তাই বলব না কোন চাপ ছিল না, যখনই খেলবেন তখন চাপ থাকবে। সেমিফাইনালে একটু বাড়তি যোগ হয়েছে, আমরা এটা নিয়ে খুব বেশি ভাবতে চাই না, শুধু এরআগে নয়টি ম্যাচে যেভাবে খেলেছিলাম সেইভাবেই আজ খেলেছি্। দ্বিতীয়ার্ধে আমাদের জন্য জিনিসগুলি সুন্দরভাবে হয়েছিল।'
একইসঙ্গে রোহিত বলেন, 'টপ ৫ জন ব্যাটসম্যান খুব ভালো অবদান রাখছেন দলে প্রয়োজন অনুসারে, বোলাররাও ভালো পাৱফরম্যান্স করছেখন। এটা পুরোটাই দলগত সাফল্য।'
অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, 'প্রথমত, ভারতকে অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং সম্ভবত তারা আজ রাতে তাদের সেরা খেলাটি খেলেছে। লড়াই করার জন্য ছেলেদের কৃতিত্ব দেব। সেমিতে হেরে ছিটকে যাওয়াটা হতাশাজনক, কিন্তু গত সাত সপ্তাহ ধরে যে প্রচেষ্টা চলছে তার জন্য অত্যন্ত গর্বিত আমরা। আমাদের দল এই প্রতিযোগিতায় ভাল খেলেছে।'
একইসঙ্গে কিউয়ি দলপতি বলেন, দল হিসেবে, আমরা যে ক্রিকেট খেলতে চেয়েছিলাম তার প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি ছিল। রাচিন এবং ড্যারিল মিচেলের জন্য বিশেষ উল্লেখ যেভাবে তারা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল এবং তারা ভাল পারফর্ম করেছে। ওরাই এই টুর্নামেন্ট থেকে বড় প্রাপ্তি।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications