IND vs NZ, World Cup 2023: কপিল-সৌরভ-ধোনির মতোই ভাগ্য সঙ্গ দিল রোহিতকেও, সেমিতে ভারতের টসের ফলাফল একনজরে
IND vs NZ, World Cup 2023: প্রথম সেমিফাইনালে ইতিমধ্যেই খেলতে নেমে পড়েছে ভারত। টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং নিয়েছে ভারত। সেমিফাইনালের মতো বড় মঞ্চে টস সবসময়ই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়। ব্যাতিক্রম হবে না বুধবারের মেগা ম্যাচে। বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিশ্বকাপ সেমিফাইনালে টস ভাগ্য কতবার সঙ্গ দিয়েছিল ভারতকে? কি হয়েছিল ম্যাচের ফলাফল। রোহিতদের ম্যাচে নজর রাখার পাশাপাশি জেনে নিন এই গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
ভারত প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ১৯৮৩ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অবশ্য টস ভাগ্য সঙ্গ দেয়নি কপিল দেবকে। টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় ইংল্যান্ড। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ২১৩ রানেই আটকে যায় ব্রিটিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

২০০৩ সালে কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে সৌরভ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। সেই ম্যাচে শতরান করেন সৌরভ।ভারত জিতেছিল ৯১ রানে। এরপর ২০১১ সালের সেমিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ধোনি। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ভারত ২৯ রানে জয় পায়।সেই বছর বিশ্বকাপও জেতে ভারত।
২০১৫ সালে টস ভাগ্য সঙ্গ দেয়নি ধোনিকে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে অজিরা। ভারত সেই ম্যাচে ৯৫ রানে হারে। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিতে ভারতের বিরুদ্ধে টসে জিতেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে কিউয়িরা। ১৮ রানেই হারতে হয়েছিল ভারতকে।
২০১১ সালের পর ২০২৩ সালেও ঘরের মাঠে সেমিতে টসে জিতল ভারত, ধোনির মতোই কী ভাগ্য সঙ্গ দিচ্ছে রোহিতকেও। পরিসংখ্যান কিন্ত ভারতের পক্ষেই। আসল তথ্য হল নকআউটে প্রথমে ব্যাট করে ভারত কখনও হারেনি। ওয়াংখেড়েতে যে ম্যাচগুলি হয়েছে, তার মধ্যে প্রথমে ব্যাট নিয়ে তিনবার ম্যাচ জিতেছে দলগুলি।অন্যদিকে প্রথমে বোলিং নিয়ে মাত্র একবারই ম্যাচ জিতেছে কোনও দল।
এর আগে ম্যাচগুলির দিকে নজর দিলেই বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। পরে ব্যাটিং করা দলগুলি শুরুতেই বড় ধাক্কা খেয়ছে। কখনও ৬৭ রানে ৪ উইকেট হারিয়েছে, আবার ৩৫ রানেই তিন উইকেট পড়েছে। এমনকি ১৪ রান তুলতেই স্কোরবোর্ডে ৬ উইকেট পড়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications