IND vs NZ, World Cup 2023:বেকহ্যাম থেকে রজনীকান্ত, ওয়াংখেড়ের গ্যালারিতে বসতে চলেছে তারকাদের মেলা? থাকছে বড় চমক
আজ মুম্বইয়ে মেগা ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের দিকে নজর থাকবে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। শুধু মাঠে নয় ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিও থাকবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। রিপোর্ট অনুসারে এই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন একাধিক নক্ষত্র।মায়ানগরী মুম্বইতে ভারতের সেমিফাইনাল ম্যাচ। ওয়াংখেড়ের গ্যালারিতে তারকাদের উজ্জ্বল উপস্থিতিই কাম্য।
একটি ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিরা। ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। সচিনের সঙ্গে বসেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ উপভোগ করতে পারেন ব্রিটিশ ফুটবলের এই কিংবদন্তি। ইউনিসেফের গুরুত্বপূর্ণ পদে আছেন ব্রিটিশ ফুটবল তারকা। বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে ইউনিসেফ। ফলে তারই অঙ্গ হিসেবে মুম্বইয়ে ম্যাচে উপস্থিত থাকবেন বেকহ্যাম।

এখানেই শেষ নয় ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন ভারতীয় সিনেমার কিংবদন্তি রজনীকান্ত। দক্ষিণী এই সুপারস্টারকে বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপের গোল্ডেন টিকিটও প্রদান করা হয়েছিল।রজনীকান্ত জানিয়েছেন, 'আমি সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকব।' উপস্থিত থাকতে পারেন সলমন খান, আমির খানরাও।
থাকছে আরও চমক ম্যাচে গৌরবময় উপস্থিতি হতে পারে শিল্পপতি নীতা আম্বানির। ভারতীয় খেলাধুলার সঙ্গে প্রবলভাবেই যুক্ত আছেন নীতা আম্বানি। ফলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের পাড়ার মাঠে উপস্থিত থাকতে পারেন নীতা আম্বানি।
ভারতীয় দলের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে। এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপের চতুর্থ ম্যাচে চোট পেয়ে দল থেকে ছিটকে যান পাণ্ডিয়া। ফলে এই ম্যাচে বড় চমক হতে পারে হার্দিকের উপস্থিতি।
চলতি বিশ্বকাপের পারফরম্যান্সের নিরিখে টিম ইন্ডিয়া অবশ্যই এগিয়ে থাকবে। কারণ গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিতে উঠেছে রোহিতের দল। অন্যদিকে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে বিশ্বকাপের শেষচারের টিকিট পেয়েছে কিউয়িরা। তার উপর গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়েছে নিউজিল্যান্ডকে।












Click it and Unblock the Notifications