ICC CWC 2023:অনুজের কীর্তিতে আপ্লুত অগ্রজ, ওয়াংখেড়েয় বিরাট মুহূর্ত তৈরি কোহলি-সচিনের, কুর্ণিশ ক্রিকেট বিশ্বের
বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বিরাট মাইলস্টোন। শতরানের হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি।তাও সচিন তেন্ডুলকরের সামনে। রেকর্ড গড়ার জন্য কিংবদন্তিরা সবসময়ই বড় মঞ্চকে বেছে নেন, কেন ব্যতিক্রম হবেন কিং কোহলি। ৫ নভেম্বর জন্মদিনেই ছুঁয়েছিলেন একদিনের ক্রিকেটে সচিনের ৪৯টি শতরানের নজির। আর মাস্টার ব্লাস্টারের পাড়াতেই, তাঁরই সামনে গড়লেন আরও একটি রেকর্ড।
কোহলির ৫০তম শতরান বিশ্ব ক্রিকেটের রেকর্ড বুকে এক উজ্জ্বলতম অধ্যায়। ভারত তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত। অগ্রজ তাঁর কীর্তি ভাঙায় উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন অনুজকে। কোহলি যখন শতরান পূর্ণ করলেন ক্যামেরার ফোকাসে ছিলেন আরও একজন তিনি সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের করতালি যেন কিছুতেই থামতেই চাইছিল না। যোগ্য উত্তরসূরিই যে তাঁর রেকর্ড ভেঙেছেন। খুশির প্লাবন তাই মাস্টারেরও মনেও।

অন্যদিকে কোহলি, কীর্তি স্থাপনের পর দু'হাত তুলে মাথা হেঁট করে সম্মান জানাচ্ছেন অগ্রজকে। কীর্তি তৈরি হল অগ্রজর ঘরের মাঠেই। অথচ তাঁর ঘরের মাঠে দাঁড়িয়ে কীর্তি তৈরির পরও মাথা নিচু করে স্যালুট জানিয়ে অগ্রজকেই এগিয়ে রাখলেন অনুজ। এখানেই যেন ক্রিকেটের মহাত্ব্য। সেখানে সাফল্য-ব্যর্থতা-রেকর্ড-মাইলস্টোন সব মলিন হয়ে যায় সম্মানের কাছে।
অগ্রজ এবং অনুজ একে অপরকে সম্নান-ভালোবাসায় ভরিয়ে দিলেন। এই ভালোবাসার কাছে সব প্রতিযোগিতা মিথ্য হয়ে যায়। প্রিয় উত্তরসূরিকে বুকে জড়িয়ে ধরলেন সচিন। ক্রিকেটের মাটিতে রাজাকে বরণ করে নিলেন আপ্লুত ঈশ্বর। সচিন প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে।
সচিন লেখেন, 'ভারতের সাজঘরে তোমার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, সতীর্থেরা তোমাকে বলেছিল আমাকে প্রণাম করতে। এটাই নাকি ভারতীয় দলের সজঘরের নিয়ম। তুমি সেই ইয়ার্কি না বুঝে আমাকে প্রণাম করতে গিয়েছিলে। আমি হাসি থামাতে পারিনি। আজ তুমি আমার মন ছুঁয়ে নিলে। তোমার প্রতিভা এবং খেলার প্রতি আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছে। সেই বাচ্চা ছেলেটা আজ বিরাট হয়ে গিয়েছে। আমি প্রচণ্ড খুশি।
অন্যদিকে কোহলিও গুরুপ্রণাম সারতে ভুল করলেন না। ঐতিহাসিক ওয়াংখেড়েতে সচিনের সামনে এই কীর্তি গড়ার পর নিজের আবেদকে চেপে রাখতে পারলেন না কোহলি।তাঁর কথায়, 'আমি কলকাতাতেও বলেছিলাম এখানেও বলছি এটা আমার কাছে স্বপ্নের মতো। এখানে আমার স্ত্রী অনুষ্কা আছেন, সচিন পাজি আছেন। তাঁদের সামনে এই কীর্তি গড়ে ভালো লাগছে।'
What a moment! What an ocassion for Virat to create history- 50th ODI 100, and in a World Cup Semi-final with his batting hero Sachin watching from the stands. Absolute champion #InsvsNZ
— VVS Laxman (@VVSLaxman281) November 15, 2023
এখানেই শেষ নয় কোহলি বন্দনায় ক্রিকেট বিশ্ব। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলে কোহলির দুই সতীর্থ ছিলেন যুবরাজ সিং এবং হরভজন সিং। যুবি টুইটে লিখেছেন, বিরাটকে ৫০তম একদিনের শতরানের জন্য শুভেচ্ছা। এটা দারুণ একটা মাইলস্টোন। আমার মনে হয় কোহলির প্রয়াত পিতা আজ সবথেকে বেশি খুশি হবেন। তাঁর পুত্রের এই কীর্তি দেখে।'
Congratulations to @imVkohli on a monumental achievement going surpass the great @sachin_rt by scoring 50 tons’!! I’m sure his late father must be very proud today and smiling from the clouds above looking at his son ❤️!! By far greatest of this generation . #IndiaVsNewZealand…
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 15, 2023
কোহলির এমন কীর্তির দিনে হরভজন সিং আবার ফিরে গেছেন অতীতের স্মৃতিতে। ভাজ্জির কথায়, ২০১২ সালে একটি অনুষ্ঠানে সলমন খান সচিনকে প্রশ্ন করেছিলেন তোমার রেকর্ড কে ভাঙত পারে? সচিন কোহলির নামই করেছিলেন।' সচিনের কীর্তি ভাঙার পর কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, ভিভিএস লক্ষ্ণণ, সুরেশ রায়না, ইয়ন বিশপ, সুরেশ রায়নার মতো তারকারা।
অন্যদিকে এই ম্যাচে উপস্থিত ছিলেন বেকহ্যামও। তিনি বলেন, আমি সঠিক সময়ে ভারতে এসেছি। দীপাবলি দেখলাম, কোহলির ব্যাটিং দেখলাম এবং তাঁর ৫০তম একদিনের শতরানেও সাক্ষী থাকলাম।’
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications