IND vs NZ: পঞ্চম দিনে বৃষ্টির জন্য পণ্ড হবে খেলা? জেনে নিন কেমন থাকবে রবিবার বেঙ্গালুরুর আবহাওয়া
বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুরন্ত প্রত্যাবর্তন করেছে ভারতীয় দল। কিন্ত চিন্নাস্বামীতে শেষ দিনে ম্যাচ হারের ভ্রুকুটি টিম ইন্ডিয়ার সামনে। নিউজিল্যান্ড এবং জয়ের মধ্যে ব্যবধান ১০৭ রানের। হাতে ১০ উইকেট, সঙ্গে গোটা একটা দিন।
ম্যাচ জিততে ভারতীয় বোলারদের অভাবনীয় পারফরম্যান্স করতে হবে। ১০৬ রানের পুঁজি নিয়ে দলকে জয় এনে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ এখন জসপ্রীত বুমরাহ-আর অশ্বিনদের সামনে। কিন্তু ভারতকে সম্ভাব্য হারের হাত থেকে বাঁচাতে পারে বৃষ্টি।পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা কতটা? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে্ ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটতে পারে। কারণ দফায় দফায় বৃষ্টি হলে খেলার উপর প্রভাব পড়বে। বৃষ্টির জন্য সারাদিনের মতো খেলা পণ্ড হলে হারের হাত থেকে রক্ষা পেতে পারে ভারত। বেঙ্গালুরুতে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। যদিও দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা স্বাভাবিক ছন্দেই হয়। কিন্তু চতুর্থ দিনে খেলা বেশ কয়েকবার বন্ধ হল।
খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হল চতুর্থ দিনের খেলা। এই নিয়ে বেজায় অসন্তুষ্ট ভারতীয় শিবির। কারণ বুমরাহ পুরো ওভারই শেষ করতে পারলেন না। মাত্র ৪ বল করার পরই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
IND vs NZ: ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন, বেঙ্গালুরুতে শতরান না পেলেও টেস্টে কপিল দেবের রেকর্ড ভাঙলেন পন্থ
এই নিয়ে অনেকক্ষণ ধরে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভারের সবে চার বল হয়েছিল। তাতেই সমস্যার মুখোমুখি হলেন কিউয়ি ক্যাপ্টেন টম ল্যাথাম। শেষ দিনে ম্যাচের ভাগ্য এখন ভারতের স্পিনত্রয়ীর হাতেই। তৃতীয় দিনের খেলা শেষে চায়নাম্যান কুলদীপ যাদব জানিয়েছিলেন, পিচে টার্ন রয়েছে। অল্প রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার নজির আছে ভারতের। শেষ দিনেই ভারতীয় বোলারদের থেকে বরুণ দেবের উপরই বেশি ভরসা রাখছেন ভারতীয় সমর্থকরা।












Click it and Unblock the Notifications