IND vs NZ: বেঙ্গালুরুতেও ভি‌লে‌ন হবে বৃষ্টি? প্রথম টেস্টের পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া?

ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সামনে এবার কিউয়ি চ্যালেওঞ্জ। বুধবার থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় পেতে মরিয়া ভারত। কানপুরে বৃষ্টির জন্য ম্যাচে আড়াই দিনের বেশি সময় নষ্ট হয়েছিল। কিন্ত তাতেও ভারতের জয় আটকায়নি। বেঙ্গালুরুতেও কি ভি‌লেন হবে বৃষ্টি? ম্যাচের দিনগুলি কেমন থাকবে আবহাওয়া? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে চাঙ্গা ভারতীয় দল। প্রতিপক্ষ বদল হলেও ভারতের আগ্রাসী খেলার ধরন যে পাল্টাবে না তা স্পষ্ট করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কানপুরের মতোই বেঙ্গালুরুতেই বৃষ্টির জন্য মাঝে মধ্যেই খেলা থমকে যেতে পারে। ভারত নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু স্বস্তিতে রাখছে না আয়োজকদের।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বেঙ্গালুরু জুড়ে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ম্যাচের আগের দিন ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। ফলে সঠিক সময়ে অনুশীলন শুরু করতে পারেনি ভারতীয় দল। বুধবার, টেস্ট ম্যাচের প্রথম দিনে ৪১ শতাংশ বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। এমনকি বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির খেলার গতি রোধ করতে পারে, দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থ্যাত ম্যাচের পাঁচদিনই থাকছে বৃষ্টির ভ্রুকুটি। তবে কানপুরের সঙ্গে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পরিকাঠামো অনেক উন্নত মানের। ফলে বৃষ্টি থামলে দ্রুত জল সরিয়ে ম্যাচ শুরু করার সুবিধা আছে এই মাঠে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড এই দুই দল মোট তিনবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। ২০১২ সালের পর প্রথমবারের মতো বেঙ্গালুরুতে টেস্টে কিউয়ি ব্রিগেডের মুখোমুখি হবে ভারত। দুটি দল এখানে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে এবং ভারত তিনটি ম্যাচেই জয় পেয়েছে। ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল এবং সেটি ছিল দি‌ন রাতের ম্যাচ। সেই ম্যাচে ভারত জয় পায়।

IPL 2025: আগামী আইপিএলে এক দলে রোহিত-বিরাট? হিটম্যানের দর কত টাকা হবে? আভাস দিলেন অশ্বিন
সব মিলিয়ে কানপুরে যেখানে শেষ করেছিলেন, বেঙ্গালুরুতে সেখান থেকেই শুরু করতে মরিয়া রোহিতরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+