IND vs NZ: কেন সহ-অধিনায়ক করা হল বুমরাহকে? টিম ইন্ডিয়ার অন্দরের তথ্য প্রকাশ্যে আনলেন রোহিত

বুধবার থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের কিউয়ি চ্যা‌লেঞ্জ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। এই সিরিজে ভারতীয় দলে রোহিতের ডেপুটি হয়েছেন জসপ্রীত বুমরাহ। এর আগের সিরিজে ভারতীয় দলে কোনও সহ অধিনায়ক ছিল না। কিন্তু কেন জসপ্রীত বুমরাহকেই সহ অধিনায়ক করা হল? সেই নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা।

সাধারণত টেস্ট ম্যাচে ভারতীয় দলে সহ অধিনায়ক থাকে না। কিন্তু বুমরাহকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে রোহিত বলেন, 'বুমরাহের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। খুব বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। তবে বুমরাহের ম্যাচ রিডিং খুবই ভালো। প্রয়োজন হলে যা অধিনায়কত্বের দায়িত্ব সামলে দিতে পারে তার জন্যই ওকে তৈরি করা হচ্ছে।'

একইসঙ্গে রোহিত বলেন, খাতায় কলমে ও সহ অধিনায়ক না থাকলেও বুমরাহ সব সময়ই লিডারশিপ গ্রুপের অংশ। ও বোলারদের সঙ্গে কথা বললে, সেটা টিমের জন্য ভালো হবে। বোলিং বিভাগকে খুব ভালোভাবে নেতৃত্ব দেয় বুমরাহ। টেকনিক্যালি আমি বুমরাহের নেতৃত্ব প্রদান সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারব না কারণ আমার মনে হয় ও একটি টেস্ট ও কয়েকটি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছে।'

বছরের শেষে টেস্টের মেগা সিরিজ। পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। এরআগে দুইবার সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলের লক্ষ্য এই টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে রোহিত একান্তই খেলতে না পারলে পারথে টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বুমরাহ।

IND vs NZ: শ্রীলঙ্কা সফরে ব্যর্থতা অতীত, নতুন ভাবে শুরু করার বার্তা নতুন কিউয়ি অধিনায়কের
২০২২ সালে ইংল্যান্ড সফরের একটি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্বও দেন। তার উপর বুমরাহ সিনিয়র ক্রিকেটার। এরআগে অস্ট্রেলিয়া সফরে খেলে গিয়েছেন। ফলে সব দিক থেকেই জসপ্রীত বুমরাহ পারথে রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম পছন্দ হতে পারেন নির্বাচকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+