IND vs NZ: কোহ‌লিকে আউট করে হলেন অবাক, সাত উইকেট নিয়ে স্যান্টনার মুখে ওয়াশিংটনের নাম

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে চালকের আসনে নিউজিল্যান্ড। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে শুধুই আধিপত্য দেখাল কিউয়িরা। প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে ভারতকে চাপে রাখলেন মিচেল স্যান্টনার।
১৯.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে সাত উইকেট সংগ্রহ করেছেন স্যান্টনার। একটি মেডেনও নিয়েছেন।

এটা ভারতের মাটিতে করা কোনও কিউয়ি বোলারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। শুভমান গিল বিরাট কোহলি, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহকে আউট করলেন কিউয়ি বোলার। কিন্তু কোহ‌লিকে আউট করে অবাক হয়ে যান স্যান্টনার।

শুক্রবার ৯ বলে ১ রান করে আউট হন কোহলি। যে শট নির্বাচন করতে গিয়ে বোল্ড হলেন কোহ‌লি তা শুধু সমালোচকদেরই নয়, একইসঙ্গে অবাক করেছে স্বয়ং বোলার মিচেল স্যান্টনারকেও। দিনের শেষে সম্প্রচারকারী চ্যানেলে কিউয়ি স্পিনার বলেন, 'ঔ বলটায় কোহ‌লি আউট হওয়ায় আমি খুবই অবাক হয়েছি, বলটা খুবই স্লো ছিল।'

প্রথম দিন ভারতের ওয়াশিংটন বল হাতে ৭ উইকেট নেন। দ্বিতীয় দিনে স্যান্টনার সাত উইকেট নিলেন। ওয়াশিংটনকে দেখেই কী পরিকল্পনা সাজিয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরে কিউয়ি স্পিনার বলেন, 'আমি বিভিন্ন অ্যাঙ্গলকে ব্যবহার করার চেষ্টা করছিলাম। আমি ওয়াশিংটনকে দেখেছি‌লাম ঠান্ডা মাথায় কীভাবে বোলিং করছিল। আমি তখনই চিন্তা করেছিলাম, আমাকেও একই কাজ করতে হবে।'

একইসঙ্গে সুন্দর বলেন, 'আমি আমার বলের গতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম প্রথম থেকেই। আমি ৯০ কিমির আশে পাশে বলের গতি রাখার চেষ্টা করেছিলাম। শুরু থেকেই বলের গতিকে হেরফের করার চেষ্টা করি এবং ভালো লাগছে যে সাত উইকেট পেয়েছি। শুধু বোলাররা নয় দিনের শেষে ব্যাটাররাও ভালো খেলেছেন। কারণ এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল।'

দ্বিতীয় দিনের শেষে ৩০১ রানে এগিয়ে নিউজিল্যান্ড। এই প্রসঙ্গে স্যান্টনার বলেন, 'এটা খুব ভালো অনুভূতি যে আমরা সুবিধাজনক জায়গায় অবস্থান করছি। কারণ ব্যাটারা খুব ভালো খেলেছেন। এই উইকেটে পার্টনারশিপ করা কঠিন কাজ। কিন্তু সেটা আমাদের ব্যাটসম্যানরা করে দেখিয়েছেন। পিচ অন্যন্ত ভালো ছিল । ভালো স্পিন ছিল।'

IND vs NZ: ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড ভাঙলেন, সাত উইকেট নিয়ে নয়া নজির গড়লেন স্যান্টনার
২০০১ সালে শেষবার ভারতের মাটিতে অস্ট্রেলিয়া দল পর পর দুই ম্যাচে ১০০ রানের বেশি লিড পেয়েছিল। সেই নজির এবার স্পর্শ করল নিউজিল্যান্ড দল। সিরিজ জয়ের হাতছানি কিউয়িদের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+