IND vs NZ: নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা কবে? চর্চায় শামি, বড় চমক দিতে পারেন নির্বাচকরা

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনায়াস জয় এসেছে। বর্তমানে টাইগারদের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছে টিম ইন্ডিয়া, এই সিরিজে শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা কবে? কারা থাকতে পারেন কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবথেকে বেশি চর্চায় মহম্মদ শামি। চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে কি এই সিরিজে যোগ দেবেন শামি? নাকি আপাতত তাঁকে ঘরোয়া ক্রিকেটেই ফেরানো হবে তারপর জাতীয় দল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিসিসিআইয়ের অন্দরে। সম্ভবত চলতি সপ্তাহের শেষেই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা হতে পারে। তবে তিনটি টেস্টের জন্য একবারে দল নাও ঘোষণা হতে পারে।আপাতত প্রথম বা প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা হতে পারে।

আগামী ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের খবর অনুসারে প্রথম টেস্ট ম্যাচ শামি সম্ভবত খেলবেন না। দ্বিতীয় টেস্ট ম্যাচে তাঁকে দলে ফেরানো হতে পারে। এনসিএতে বর্তমানে রিহ্যাব করছেন শামি। সূত্রের খবর তিনি ১০০% ফিট হয়ে গিয়েছেন। যদিও শামিকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজেন্ট। কারণ অস্ট্রেলিয়া সফরে বুমরাহের পর শামিই হবে দ্বিতীয় পেসার।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন শামি। এই পরিস্থিতি অনেকটাই ফিট হয়ে উঠেছিলে‌ন বাংলা দলের পেসার।

নিউজিল্যান্ড সিরিজেও কেএল রাহু‌ল ও সরফরাজ খানই দলে থাকতে পারেন। শ্রেয়সের জন্য অপেক্ষা বাড়ছে। তবে চমক হতে পারেন নীতীশ রেড্ডি। সীমিত ওভারের ম্যাচের পর টেস্টেও তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। মুকেশ এবং আকাশের মধ্যে প্রতিযোগিতা হলে আকাশই এগিয়ে আছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়ে‌ন্ট সংখ্যা ৭৪.২৪।পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান নিশ্চিত নয়। এখ‌নও ভারতের ৮টি টেস্ট ম্যাচ বাকি আছে। এই ৮ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+