IND vs NZ: রোহিত-বিরাটের ব্যাটিং ব্যর্থতা থেকে ভুল রণকৌশল, সিরিজ হারের নেপথ্যে একাধিক কারণ

ঘরের মাঠে ২৪ পর হোয়াইটওয়াশের লজ্জা ফিরল ভারতীয় ক্রিকেটে। এই প্রথমবার ভারত ঘরের মাঠে ০-৩ ফলে সিরিজ হারল। এই সিরিজ হারের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। আতস কাঁচের তলায় ফেলে বিশ্লেষণ করলে বেশ কিছু কারণ উঠে আসছে ভারতীয় দলের এই হতশ্রী পারফরম্যান্সের জন্য। সেগুলিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমত রোহিত-বিরাটের ব্যাটিং ব্যর্থতা। ভারতীয় দলের ব্যাটিংয়ের দুই স্তম্ভ হলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু দুই ব্যাটারই এই সিরিজে চূড়ান্ত ফ্লপ। শুধু এই সিরিজেই নয় গোটা বছরেই দুই মহারথীর ব্যাট থেকে আশানরূপ রান আসেননি। কোহলি গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২৫০ রান। যদিও কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলেননি।

একই অবস্থা রোহিত শর্মার। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে রোহিত করেছেন ৯১ রান। বছরে ১১টি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮৮ রান। গড় ২৯.৪০। এই মহারথীর ব্যাটিংয়ের বেহাল দশার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। রোহিত নিজেও মানছেন সিনিয়দের আরও ভালো ব্যাটিং করতে হবে।

দ্বিতীয়ত ওপেনিং জুটির ব্যর্থতা। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের নিয়মিত ওপেনার। কিন্তু বাংলাদেশ হোক বা নিউজিল্যান্ড দুই সিরিজেই ওপেনাররা বড় রান করতে ব্যর্থ হয়েছেন। বেশিরভাগ ম্যাচেই দ্রুত আউট হয়েছে‌‌ন রোহিতই। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৯ এবং দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন ওপেনাররা। পুণেতে ১ এবং ৩৪ রান করেন দুই ওপেনার। মুম্বইতে দুই ইনিংসে সংগ্রহ ২৫ এবং ১৩।

ম্যাচ রিডিংয়েও বার বার ভুল করেছে ভারত। বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিং নেওয়াটা ভু‌ল হয়েছিল ভারতের। যা স্বীকার করেন রোহিত। এরপর সিরিজ জুড়ে একাধিকবার ভুল রণকৌশল নেয় ভারত।ঘরের মাঠে স্পিনিং উইকেটেই ব্যথর্ ভারত। পুণে এবং মুম্বই দুই ভেন্যুতেই ছিল ঘূর্ণি উইকেট। কিন্তু দুই মাঠেই স্পিনারদের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স করল ভারত। যা সিরিজ হারের অন্যতম কারণ।

যদিও অজি সফর নিয়ে আশাবাদী রোহিত বলেন, ''এর পর আমাদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। আমাদের অনেকে ওখানে আগে খেলেছে। যা আরও চ্যালেঞ্জিং। অনেকে এই প্রথম খেলবে। তবে পর পর দু'বার আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গে থাকবে।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+