IND vs NZ: নিউজিল্যান্ডকে কাবু করার রহস্য ফাঁস সুন্দরের, নজিরের ফুলঝুরিতে নাম লেখালেন এলিট লিস্টে

IND vs NZ: তিন বছর পর টেস্ট খেলতে নেমেই শিরোনামে ওয়াশিংটন সুন্দর। মূলত তাঁর দাপটেই নিউজিল্যান্ড গুটিয়ে গেল ২৫৯ রানে। ৫৯ রান দিয়ে সাত উইকেট নিলেন সুন্দর।

সুন্দরের সাত উইকেটের পাশাপাশি তিন উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। তামিলনাড়ুর দুই অফ-স্পিনারই তুলে নিলেন প্রতিপক্ষের ১০ উইকেট। দুই অফ-স্পিনারই কোনও ইনিংসে সব উইকেট নিলেন, তা ভারতের টেস্ট ইতিহাসে এই প্রথম।

IND vs NZ

সুন্দর কেরিয়ারের সেরা বোলিং ফিগারই সুনিশ্চিত করলেন তা নয়। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে কোনও ইনিংসে সর্বাধিক উইকেট দখলের রেকর্ডটি অস্ট্রেলিয়ার স্টিভ ও'কিফের থেকে ছিনিয়ে নিলেন সুন্দর। ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে দুই ইনিংসে ৩৫ রানের বিনিময়ে ৬টি করে উইকেট নেন ও'কিফ।

ভারতীয়দের মধ্যে পুণে টেস্টে কোনও ইনিংসে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির ছিল উমেশ যাদবের। সেটিও টপকে গেলেন সুন্দর। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ইনিংসে সর্বাধিক উইকেট দখলের নজিরটি অল্পের জন্য স্পর্শ করা হলো না।

১৯৬৫ সালে এস বেঙ্কটরাঘবন এবং ১৯৭৯ সালে এরাপল্লী প্রসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৮টি করে উইকেট নিয়েছিলেন। বেঙ্কটরাঘবন নেন ৭২ রান খরচ করে, প্রসন্ন ৭৬ রানের বিনিময়ে। ২০১৬ সালে অশ্বিন কিউয়িদের বিরুদ্ধে নেন ৭ উইকেট, ৫৯ রান দিয়ে। আজ ৫৯ রানের বিনিময়েই সুন্দর নিলেন সাত উইকেট। ১৯৫৫ সালে এসপি গুপ্তেও কিউয়িদের বিরুদ্ধে ৭ উইকেট নেন ১২৮ রান দিয়ে।

ওয়াশিংটন সুন্দর এদিন বোল্ড করেছেন নিউজিল্যান্ডের ৫ ব্যাটারকে। এর আগে টেস্টে এই কীর্তি ছিল ভারতের চার বোলারের- ১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসুভাই প্যাটেল, ১৯৬০ সালে অজিদের বিরুদ্ধে বাপু নাদকার্নি, ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনিল কুম্বলে ও গত বছর অজিদের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা।

এই টেস্টে সুযোগ পাওয়ার আগে সুন্দর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দিল্লির বিরুদ্ধে দুই ইনিংসে তিনটি করে উইকেট নেন, ২৬৯ বলে ১৫২ রানের ইনিংসও খেলেন। তারপরই টেস্ট দলে ডাক পান। সুন্দর জানান, টিম ম্যানেজমেন্ট ২ দিন আগেই জানিয়েছিল পুণে টেস্টে খেলতে হবে।

সুন্দর বলেন, প্রতিপক্ষে কে ব্যাট করছেন ভাবিনি। সঠিক জায়গায় বল ফেলাই লক্ষ্য ছিল। লাঞ্চের পর গতির তারতম্য ঘটিয়েছি। তবে একটাই লক্ষ্য ছিল, ব্যাটারদের স্পিন সহজে খেলতে না দেওয়ার। উল্লেখ্য, বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বেশি কার্যকরী হবেন বলেই খেলানো হয় সুন্দরকে। তবে এদিন চার ডানহাতিকে আউট করেছেন তিনি।

ওয়াশিংটন সুন্দরের কথায়, রঞ্জিতে দিল্লি ম্য়াচ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। আজ বোলিংয়ের সময় অশ্বিনের পরামর্শও শুনেছেন। পিচ কেমন আচরণ করছে তা নিয়ে কথা হয় অশ্বিনের সঙ্গে। সেই সঙ্গে পরিকল্পনামাফিক বোলিং করেছেন।

সুন্দর বলেন, আমরা জানতাম প্রথম দিন থেকে বল ঘুরবে। প্রথম সেশনে ঘুরেছিল। তবে দ্বিতীয় সেশনে ততটা ঘোরেনি। দ্বিতীয় দিনেও স্পিনাররা সাহায্য পাবেন। সকালের দিকে উইকেটের আর্দ্রভাবও বোলারদের সহায়ক হবে। বল হাতে দায়িত্ব সামলানোর পর এবার ব্যাট হাতেও অবদান রাখতে চান সুন্দর। যিনি ২০২১ সালে খেলা শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানে অপরাজিত ছিলেন। এবারও নামবেন শতরানের লক্ষ্য নিয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+