IND vs NZ: ২ বছরে ২টি শতরান! বিরাট কোহলির টেস্টের ফর্ম কেন অস্বস্তি বাড়াচ্ছে ভারতের?

IND vs NZ: খারাপ ফর্মের কারণে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটাররা। তরুণরা সুযোগের সদ্ব্যবহার করছেন, হতাশ করছেন সিনিয়ররা।

দলের খারাপ সময়ে সিনিয়রদের আত্মসমালোচনার কথা উঠে এসেছে দীনেশ কার্তিকের বক্তব্যে। আকাশ চোপড়া মনে করছেন, বিরাট কোহলির ফর্মও চিন্তার বিষয়।

IND vs NZ

বিরাট কোহলি টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান লন্ডনে। ঘরোয়া ক্রিকেটে খেলেন না। বাকিদের জন্য এক নিয়ম, আর রোহিত শর্মা, বিরাট কোহলির জন্য আরেক নিয়ম বিসিসিআইয়ের।

বিরাট কোহলি স্পিনও ঠিকঠাক খেলতে পারছেন না। অনিল কুম্বলে, দিলীপ বেঙ্গসরকাররা মনে করেন, ভারতের ব্যাটারদের স্পিন খেলতে সমস্যার কারণ হচ্ছে ঘরোয়া ক্রিকেট না খেলা। ফলে তিরটা যে বিরাটের দিকেও ধাবিত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে ১৩৬ করার পর দীর্ঘ শতরানের খরা চলেছিল বিরাট কোহলির ব্যাটে। গত বছর মার্চে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেন, ফলে টেস্ট শতরান পেয়েছিলেন প্রায় সাড়ে তিন বছর পর।

গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে কোহলি করেন ১২১। বিগত ২ বছরে কোহলির ব্যাটে টেস্ট শতরান এই দুটিই। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। কোহলির রান যথাক্রমে ৩৮, ৭৬, ৪৬, ১২।

পুত্রসন্তানের জন্মের জন্য চলতি বছর দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ খেলেননি কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে আগের সিরিজে তিনি করেন যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে কোহলির স্কোর যথাক্রমে ০, ৭০, ১ ও ১৭।

২০১৯ সালে টেস্টে কোহলির ব্যাটিং গড় ছিল ৬৮। ২০২০ সালে তা কমে হয় ১৯.৩৩, ২০২১ সালে ২৮.২১, ২০২২ সালে ২৬.৫০, ২০২৩ সালে ৫৫.৯১ এবং চলতি বছরে ২৭.২২। যা নিশ্চিতভাবেই কোহলি-সুলভ নয়। মনে রাখতে হবে, বিগত ২ বছরে যে ২টি টেস্ট শতরান করেছেন কোহলি, তা আমেদাবাদের পাটা পিচে।

দেশের মাটিতে টেস্টে বিরাটের ব্যাটিং গড় এখনও ৫৬.৯৮। বিদেশের মাটিতে ৪২.৮৪। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২টি ফাইনালে কোহলির ব্যাটিং গড় ৩০। অস্ট্রেলিয়ায় বিরাট ১৩টি টেস্টে ২৫ ইনিংসে ১৩৫২ রান করেছেন। ৬টি টেস্ট শতরান ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। যদিও ২০১৮ সালের পর কোহলির শতরান নেই ডাউন আন্ডার সিরিজে।

বিগত শেষ দুটি অস্ট্রেলিয়া সফরের পরিসংখ্যানের দিকে নজর রাখা যাক। ২০১৮-১৯ মরশুমের সিরিজে কোহলি অস্ট্রেলিয়ায় যথাক্রমে ৩, ৩৪, ১২৩, ১৭, ৮২ ও ০ রান করেন। ২০১৯-২০ মরশুমের সিরিজে অস্ট্রেলিয়ায় কোহলির রান ছিল যথাক্রমে ২৩, ৭৪ ও ৪। বিরাট-ভক্তরা আশাবাদী, চাপের মুখেই চেনা ছন্দে ফিরবেন কিং কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+