IND vs NZ: ব্যর্থ বিরাট-রোহিত, বর্ডার-গাভাসকর ট্রফির আগে গম্ভীরের চিন্তা বাড়াচ্ছেন দুই মহারথী

আগামী মাসে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। সেখানে রয়েছে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মেগা সিরিজের আগে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে চিন্তায় রেখেছে দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম। পুণেতে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা দ্বিগুণ করলেন রোহিত বিরাট।

৩৫৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় দল। প্রত্যাশা ছিল এই ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠবেন দুই সেরা তারকা। কিন্তু না, এবারও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন দুই ব্যাটার। রোহিত শর্মা ৮ রান করে আউট হলেন আর বিরাটের সংগ্রহ ১৭। ফলে গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ চওড়া করলেন দুই জনে।

Rohit Sharma

বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস। তিনি ব্যাটিংয়ের মূল কাণ্ডারি। কিন্তু শেষ ১০ ইনিংসে বিরাটের ব্যাটিং গ্রাফ দেখসলে লজ্জা পেতে হবে। শনিবার ১৭ রান করার আগে প্রথম ইনিংসে করেছিলেন ৯ বলে ১ রান। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেও প্রথম ইনিংসে ০ রানে আউট হন।

কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে রান করেছিলেন ২৯ এবং অপরাজিত ৪৭। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চিপকে করেন ৬ এবং ১৭ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ খেলেননি কোহলি। তার আগে প্রোটিয়া সফরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১২ এবং ৪৬ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন ৩৮ রান। ২০২৩ সালে‌ জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহ‌লি।

বিরাটের মতোই অবস্থা রোহিত শর্মারও। ব্যাট হাতে রানে খরা চলছে। ওপেনিংয়ে নেমে বড় রান করতে করতে না পারায় দল বিপদে পড়ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ রান করলেও প্রথম ইনিংসে ০ রানে আউট হন। এরআগে বেঙ্গালুরুতে ১১ এবং ১৬ রান করেন। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ২৩ এবং ৮। চিপকে প্রথম টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৬ এবং ৫ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ১০৩ এবং ০ রান করেছিলে‌ন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২ এবং ৫৫ রান করেন। তৃতীয় টেস্টে তাঁর ব্যাট থেকে আসে ১৩১ এবং ১৯ রান। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৪ এবং ১৩ রান। ফলে ইংল্যান্ড সিরিজে ফর্মে থাকলেও বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছেন অধিনায়ক।

পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচে হারের মুখে ভারত। চা পানের বিরতির সময় দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ১৭৮। ৩৫৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে একমাত্র যশস্বী ৭৭ রান করেন। এছাড়া গিল ২৩, পন্থ ০, সরফরাজ খান ৯ এবং সুন্দর ২১ রান করে আউট হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+