IND vs NZ: ওয়াংখেড়েতে বিরাট মাইলস্টোনের অপেক্ষা, সচিন-দ্রাবিড়ের রেকর্ড স্পর্শ করার সুযোগ কোহলির সামনে
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের শেষ টেস্ট। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড দল। শেষ ম্যাচ ভারতের কাছে একদিকে যেমন সম্মানের লড়াই, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে বিরাট কোহলির জন্য একটা বড় মাইলস্টোন অপেক্ষা করছে ওয়াংখেড়েতে।
সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছে না। ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে। কিন্তু কোহলি ব্যাট হাতে নামলেই তাঁর জন্য অপেক্ষা করে রেকর্ড বা মাইলস্টোনগুলি। ব্যতিক্রম হচ্ছে না ওয়াংখেড়তেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট প্রথম ইনিংসে খেলতে নামলেই কোহলি একটি বিশেষ মাইলস্টোন স্পর্শ করবেন।

এরআগে মাত্র দুইজন ভারতীয় ক্রিকেটার এই মাইলস্টোন স্পর্শ করেছেন। একজন হলেন সচিন তেন্ডুলকর অন্যজন রাহুল দ্রাবিড়। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম তুলতে চলেছেন কোহলি। কিংবদন্তি সচিন আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৮২টি ইনিংস খেলেছেন। তার পরেই আছেন মাহেলা জয়াবর্ধনে। তাঁর ইনিংসের সংখ্যা ৭২৫। রিকি পন্টিং ৬৬৮টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলার নজির আছে পন্টিংয়েরই।
তাৎপর্যপূর্ণভাবে কোহলির ২০০তম টেস্ট ইনিংসও হতে চলেছে এটাই। এর আগে ১৯৯ টেস্ট ইনিংসে ৯০৩৫ রান করেছেন কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে ২৯টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। কিন্তু বিগত এক বছরের বেশি সময়ে কিং কোহলি তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছেন না। দুই বছরে মাত্র ২টি শতরান করেছেন টেস্ট। সাম্প্রতিক বাংলাদেশ এবং চলতি নিউজিল্যান্ড সিরিজে বেশিরভাগ ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট।
বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস। তিনি ব্যাটিংয়ের মূল কাণ্ডারি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৯ বলে ১ রান। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেও প্রথম ইনিংসে ০ রানে আউট হন।
IPL 2025: সংকেতেই বড় আভাস দিল সিএসকে ফ্র্যাঞ্চাইজি, নিলামের আগেই ভক্তরা মাতলেন মজার খেলায়
কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে রান করেছিলেন ২৯ এবং অপরাজিত ৪৭। চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে করেন ৬ এবং ১৭ রান। শেষ ১০ ইনিংসে বিরাটের ব্যাটিং একেবারেই আশানরূপ নয়। অস্ট্রেলিয়া সফরের আগে বিরাটের কাছে শেষ সুযোগ নিজের ছন্দ ফিরে পাওয়ার।












Click it and Unblock the Notifications