IND vs NZ: বৃষ্টিতে পণ্ড প্রথম সেশনের খেলা, ইন্ডোরে অনুশীলনে মগ্ন থাকলেন বিরাট-যশস্বীরা
কানপুরের পর বেঙ্গালুরু, বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হল না। একইসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিনের প্রথম সেশনের খেলাও বৃষ্টিতে পণ্ড হল। সকাল ৯টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা হয়নি। ফলে নির্ধারিত সময়ে খেলাও শুরু হয়নি। বৃষ্টিতে খেলা হলেও সময়টা নষ্ট করেলন না বিরাট কোহলি।
বিগত বাংলাদেশ সিরিজে ব্যাট হাতে খুব একটা সাফল্য পাননি কোহলি। চেন্নাইয়ে দুই ইনিংসে ব্যর্থ হওয়ার পর কানপুরেও প্রত্যাশা পূরণ হয়নি। ফলে রানে ফিরতে মরিয়া কিং কোহলি অনুশীলনে কোন খামতি রাখছেন না। স্পিনারদের বিরুদ্ধে বিগত কয়েকটি সিরিজে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। তাই বেঙ্গালুরুতে প্রথম সেশনের খেলা বৃষ্টির জন্য না হওয়ায় সেই সময়টা অনুশীলনে কাজে লাগালেন কোহলি।

শুধু কোহলি নয়, সাজঘরে বসে না থেকে গা ঘামিয়ে নিতে যান যশস্বী জয়সওয়লাও। তরুণ এই ক্রিকেটার অভিষেকের পর থেকেই ব্যাট হাতে নজর কেড়েছেন। টেস্ট চলতি বছরে একের পরএক রেকর্ড গড়েছেন। ওপেনিং জুটিতে রোহিত না পেলেও যশস্বী কিন্তু সেই অভাব পূরণ করে দিচ্ছেন। তাঁর পারফরম্যান্সের নেপথ্যে যে আছে গভীর সাধনা তা আরও একবার প্রমাণিত হল। ম্যাচের দিন সকালে সময় পেতেই নেটে অনুশীলন করেলন বিরাটের সঙ্গে।
Virat Kohli at the Chinnaswamy Stadium. pic.twitter.com/VDKo0JKGXX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 16, 2024
বিরাট-যশস্বী ছাড়াও ইন্ডোরে অনুশীলন করেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। মনে করা হচ্ছে ভারত তিন স্পিনার নিয়ে খেললে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কুলদীপ। এই সিরিজেও অশ্বিন একাধিক মাইলমস্টোন গড়তে পারেন বল হাতে।
ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩৭ ম্যাচে অশ্বিন ১৮৫টি উইকেট নিয়েছেন। অশ্বিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচে মাত্র ৩টি উইকেট নিলেন ন্যাথন লিওঁ-র রেকর্ড ভেঙে ফেলবেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাসে শীর্ষ উইকেট শিকারী হয়ে উঠবেন।
কোহলি টেস্টে ৯০০০ হাজার রান করতে পারেন। বিরাট কোহলি ৯ হাজার টেস্ট রান থেকে মাত্র ৫৩ রান দূরে আছেন। কুলদীপ ৩০০ উইকেট পেতে পারেন এই সিরিজেই। কুলদীপ যাদব ৩০০ আন্তর্জাতিক উইকেটে পৌঁছানোর থেকে মাত্র ছয় উইকেট দূরে। এখন পর্যন্ত, তিনি ওয়ানডেতে ১৭২টি, টেস্টে ৫৩টি এবং টি২০-তে ৬৯টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications