IND vs NZ: রান না পেয়ে চূড়ান্ত হতাশ, মাঠের বাইরে কোহলির কীর্তি ভাইরাল, দেখুন ভিডিও
নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টেও হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে ভারতীয় দলের। আগামী ১ নভেম্বর থেকে মুম্বইতে শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট। সিরিজ হারের মধ্যেই দলের ব্যাটিং ব্যর্থতা চিন্তার বাড়তি কারণ টিম ম্যানেজমেন্টের জন্য। বিশেষ করে কোহলির অফ ফর্ম। পুণেতে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন কিং কোহলি।
কোহলি মাঠের ব্যর্থতার রাগ দেখালেন মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর এমন কাণ্ড ঘটালেন কোহলি, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শনিবার ১৭ রান করার আগে প্রথম ইনিংসে করেছিলেন ৯ বলে ১ রান।

পুণে টেস্টে দ্বিতীয় ইনিংসে কোহলির থেকে ছিল বিরাট প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন কোহলি। তাই আউট হওয়ার পরে হতাশ হয়ে পড়েন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কোহলি তাঁর মেজাজ হারিয়ে ফেলে সাজঘরে ফেরার পথে জল রাখার বক্সে তার ব্যাট দিয়ে জোরে আঘাত করেন। কোহলিি কতটা হতাশ সেটা তাঁর ব্যবহার থেকেই ফুটে উঠে।
হতাশ না হওয়ার কোনও কারণ নেই। ভারতীয় দলের রান মেশিন কোহলির ব্যাটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। এক বছরের বেশি সময় ধরে শতরান নেই তাঁর ব্যাট থেকে।২০২৩ সালে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। এর আগে বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেও প্রথম ইনিংসে ০ রানে আউট হন।
Virat was totally disappointed with the decision of Umpire Decision 🥲💔
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) October 26, 2024
- Can't see Virat like this! 🥺💔 pic.twitter.com/S31BA5TuVM
এরআগে বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে রান করেছিলেন ২৯ এবং অপরাজিত ৪৭। চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে করেন ৬ এবং ১৭ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ খেলেননি কোহলি। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১২ এবং ৪৬ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন ৩৮ রান।
IND vs NZ: সিরিজ হারের প্রভাব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে! কতটা কঠিন হল ভারতের অঙ্ক?
এদিকে, মুম্বই টেস্ট শুরুর আগে দুই দিন পরিবারের সঙ্গে কাটাবেন রোহিত-বিরাটকা। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত, বিরাট কোহলি এবং কেএল রাহুল তাদের পরিবারের সাথে থাকার জন্য মুম্বই চলে গেছেন। বাকি ভারতীয় খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের সদস্যরা সরাসরি মুম্বই পৌঁছে যাবেন, সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। ওয়াংখেড়ে ম্যাচের আগে খেলোয়াড়দেরও দুই দিনের বিরতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications