ভারত বনাম নিউজিল্যান্ড: অধিনায়ক হিসেবে ধোনিকে টপকে যাওয়া থেকে আর কত রান দূরে বিরাট

ভারত বনাম নিউজিল্যান্ড: অধিনায়ক হিসেবে ধোনিকে টপকে যাওয়া থেকে আর কত রান দূরে বিরাট

বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ মহারণ। আর সেই ম্যাচে প্রাক্তনকে টপকে যেতে পারেন বর্তমান। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাওয়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি।

কী সেই রেকর্ড

কী সেই রেকর্ড

টি-২০ ক্রিকেটে দেশের হয়ে অধিনায়ক হিসেবে ধোনি ১১১২ রান হাঁকিয়েছেন। সেখানে বিরাট কোহলি অধিনায়ক হিসবে টি-২০তে ধোনির রানের চেয়ে ২৫ রান দূরে রয়েছেন। অধিনায়ক হিসেবে বিরাটের ঝুলিতে এখন ১০৮৭ রান রয়েছে।আর ২৫ রান জুড়লেন তিনি পূর্বসূরি ধোনিকে টপকে যাবেন। টি-টোয়েন্টিতে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় ভারত অধিনায়ক বিরাট এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন।

একনজরে বিরাটের আগে কারা রয়েছেন

একনজরে বিরাটের আগে কারা রয়েছেন

আন্তর্জাতিক টি-২০ অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক দক্ষিণ আফ্রিকার ফ্য়াফ ডুপ্লেসি। প্রোটিয়া অধিনায়কের ঝুলিতে ১২৭৩ টি-টোয়েন্টি রান হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়ি ক্যাপ্টেনের দখলে ১১৪৮ রান রয়েছে। এরপর ধোনি তৃতীয় স্থানে রয়েছেন। ঝুলিতে ১১১২ রান। চতুর্থ স্থানে রয়েছেন বিরাট।

বুধবার ম্যাচ কোথায়

বুধবার ম্যাচ কোথায়

বুধবার হ্যামিলটনের সেডন পার্কে তৃতীয় টি-২০ মহারণ। ভারতীয় সময় ম্যাচ দেখা যাবে ১২.৩০ মিনিট থেকে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এই মুহূর্তে ভারতীয় দল ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। হ্যামিলটনে সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে সিরিজ জিতবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+