IND vs NZ: ২০০০ সালের পর চতুর্থবার! ভারতে এসে লাথামের আগে কোন অধিনায়করা ২৪ বছরে জিতেছেন টেস্ট সিরিজ?

IND vs NZ: ভারতের দুর্গে আঘাত হানল নিউজিল্যান্ড। ১২ বছর ও টানা ১৮টি টেস্ট সিরিজ দেশের মাটিতে জেতার পর আজ পরাস্ত রোহিত শর্মার দল।

মুম্বই টেস্টে ভারতকে নামতে হবে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর জন্য। বিগত ২৪ বছরে এই নিয়ে চতুর্থ টেস্ট সিরিজে হারল ভারতীয় দল।

IND vs NZ

২০১২ সালে ইংল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তারপর পুণে টেস্ট পর্যন্ত ৫৫টি টেস্টের ৪৩টিতেই জিতেছে ভারত। হারতে হয়েছে মাত্র ৫টি টেস্ট। তবে ১৯৮৩ সালের পর এবারই প্রথম ভারত ক্যালেন্ডার ইয়ারে দেশের মাটিতে তিনটি টেস্টে হারল।

১৯৮৩ সালে ভারত দেশের মাটিতে ৯টি টেস্ট খেলেছিল। ড্র হয়েছিল ৬টি, হার ৩টি। এবারও ৯টি টেস্টে ভারতের জয় ৬টিতে, হাত তিনটিতে। তার মধ্যে নিউজিল্যান্ডের কাছে টানা ২টি। ১৯৬৯ সালে দেশের মাটিতে ভারত ৯টি টেস্টের মধ্যে ২টিতে জেতে, চারটিতে হারে, ২টি ড্র হয়েছিল।

২০০০ সালে ভারতে এসে দুই টেস্টের সিরিজে সচিন তেন্ডুলকরের দলকে ২-০ ব্যবধানে হারিয়েছিল হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকা। মুম্বই টেস্টে ৪ উইকেটে এবং বেঙ্গালুরু টেস্টে প্রোটিয়ারা জিতেছিল ইনিংস ও ৭১ রানে। ওই সিরিজ ঘিরে উঠেছিল ম্যাচ গড়াপেটার অভিযোগ।

ভারতীয় দলকে এরপর ম্যাচ গড়াপেটার অন্ধকার থেকে ঘুরে দাঁড় করিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের অধিনায়কত্ব। ২০০৪ সালে ভারত দেশের মাটিতে টেস্ট সিরিজে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। চার টেস্টের সিরিজে প্রথম দুটি টেস্টে নেতৃত্ব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাকি ২টি টেস্টে রাহুল দ্রাবিড়।

সেই সিরিজে অস্ট্রেলিয়া এসেছিল অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে। বেঙ্গালুরু টেস্টে ভারত ২১৭ রানে হারে, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ড্র হয়েছিল। নাগপুরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া জেতে ৩৪২ রানে, মুম্বই টেস্টে ভারত জিতেছিল ১৩ রানে। ফলে অজিরা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

২০১২ সালে অ্যালাস্টেয়ার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড ভারতে চার টেস্টের সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আমেদাবাদে প্রথম টেস্টে মহেন্দ্র সিং ধোনির দল জেতে ৯ উইকেটে। মুম্বই টেস্টে ইংল্যান্ড জেতে ১০ উইকেটে। এরপর কলকাতায় ইডেন টেস্টে ইংল্যান্ড জয় ছিনিয়ে নেয় ৭ উইকেটে। নাগপুরে শেষ টেস্ট ড্র হয়েছিল।

মানরক্ষার লড়াই এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বা অস্ট্রেলিয়া সফরের ভাবনা সরিয়ে আপাতত মুম্বই টেস্ট জেতাই ফোকাস রোহিত শর্মাদের। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারবে ভারত?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+