IND vs NZ: একগুচ্ছ লজ্জার নজির স্পর্শ ভারতের, সিরিজ জয়ের সঙ্গে একাধিক রেকর্ড গড়ল কিউয়িরা
বেঙ্গালুরু হারের পর পুণেতে প্রত্যাশা ছিল ভারতীয় দল সমতা ফেরাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। এবার মুম্বইতেও মানরক্ষা করতে ব্যর্থ হল ভারত। একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল টিম ইন্ডিয়াকে। দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারত। সেইসঙ্গে একরাশ লজ্জার একাধিক নজির জুড়ে গেল ভারতীয় দলের সঙ্গে।
২০০০ সালে ভারতকে এ দেশে এসে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি ছিল ২ টেস্টের সিরিজ। কিন্তু কিউয়িরা ভারতে এসে ৩-০ ফলে হারিয়ে রোহিতদের লজ্জাকে আরও বাড়াল। এখানেই শেষ নয় চলতি বছরে এই নিয়ে ঘরের মাঠে চতুর্থ টেস্ট হারল ভারত। এই বছর ইংল্যান্ডের কাছে একটি এবং নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট ম্যাচে হারল ভারত।

ঘরের মাঠে ১৬টি টেস্টে ভারতকে নেতৃত্বে দিয়ে পাঁচ ম্যাচে হারলেন অধিনায়ক রোহিত। লজ্জার নজিরে রোহিত আছেন দুই নম্বরে। নবাব পতৌদি আছেন এক নম্বরে। তাঁর অধিনায়কত্বে ভারত ঘরের মাঠে নয় টেস্টে হেরেছিল।
নিউজিল্যান্ড দলও একাধিক রেকর্ড করল। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে সব থেকে কম রান ডিফেন্ড করল নিউজিল্যান্ড। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৪৭ রানের কিন্তু ২৫ রানেই জয় হাসিল করল নিউজিল্যান্ড। এরআগে কখনও ভারতের বিরুদ্ধে এত কম রান করে রক্ষণ করে জয় পায়নি নিউজিল্যান্ড।১৯৯৬-৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২০ রানকে ডিফেন্ড করে ৩৮ রানে জয় হাসিল করেছিল।
IND vs NZ: সিরিজ হারতেই গম্ভীরের সঙ্গে আলোচনায় মুখ্য নির্বাচক, কোচিং স্টাফদের সমর্থন রোহিতের
ওয়াংখেড়েতে দুই টেস্টে খেলে এজাজ প্যাটেলের উইকেট সংখ্যা হল ২৫, অতিথি বোলার হিসেবে ভারতের কোনও ভেন্যুতে এটাই সর্বাধিক উইকেট। এই মাঠে ২ টেস্ট খেলে ইয়ান বোথাম নিয়েছেন ২২ উইকেট। এই প্রথম কোনও দলের দুই লেফট আর্ম বোলার চার ইনিংসেই পাঁচ উইকেট করে নিল। স্যান্টনার এবং এজাজ প্যাটেল পুণে ও মুম্বইতে চার ইনিংসেই পাঁচটি করে উইকেট নিল। সব মিলিয়ে ভারতকে হোয়াইটওয়াশ করে একগুচ্ছ লজ্জা উপহার দিয়ে গেল নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications