IND vs NZ: পণ্ড হল প্রথম দিনের খেলা, বেঙ্গালুরুতে আগামীদিনেও বৃষ্টির আশঙ্কা, ম্যাচ ঘিরে সংশয়?
আশঙ্কাই সত্যি হল, বৃষ্টির জন্য ভেস্তে গেল বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিনের খেলা। বেঙ্গালুরুতে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির জন্য টস পর্যন্ত করা সম্ভব হয়নি, শেষ পর্যন্ত প্রথম দিনের খেলাই হল না।
বৃষ্টির জন্য প্রথম দুই সেশনের খেলা ভেস্তে যায়। কিন্তু তারপরেও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত চা বিরতির পরই প্রথম দিনের খেলার উপর ইতি টেনে দেওয়া হল। ফলে দ্বিতীয় দিনের সকালেই হবে টস। যদি আবহাওয়া ঠিক হয়। বৃষ্টির জন্য একটি গোটা দিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। হাতে এখনও চার দিন আছে।

মঙ্গলবার থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে বেঙ্গালুরুতে। বৃষ্টির জন্য ভারতীয় দল ম্যাচের আগের দিন ভারতীয় দলের অনুশীলন বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও বৃষ্টির আভাস আছে।
বুধবার বৃষ্টির জন্য মাঠের কভার সরানোই সম্ভব হয়নি, দফায় দফায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা। শেষ পর্যন্ত দুপুরের পর মাঠ পর্যবেক্ষণ করে দিনের মতো খেলা বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়। যদিও উভয় দলই সঠিক সময়ে স্টেডিয়ামে আসে। বৃষ্টির মধ্যেই বেশ কিছু দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু দিনের শেষে তাদের হতাশ হয়েই বাড়ি ফিরতে হল।
যদিও প্রথম দিনে ম্যাচ না হলেও সময়টা কাজে লাগালেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা। তাঁরা ইন্ডোরে অনুশীলন সেরে নেন। কানপুরেও ম্যাচেৱ অর্ধেক দিন বৃষ্টিতেই নষ্ট হয়। কিন্তু তারপরেও জয় আটকায়নি ভারতের। আবহাওয়ার যা আপডেট তাতে গম্ভীর-রোহিতদের কানপুরের রণকৌশলই নিতে হবে বেঙ্গালুরুতেও।
বেঙ্গালুরুতে দুটি দল এখানে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে এবং ভারত তিনটি ম্যাচেই জয় পেয়েছে।ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত। টিম ইন্ডিয়ার ঘরের মাঠে টানা ১৯তম টেস্ট সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে।
THE AURA OF KING KOHLI...!!!! 🐐
— Tanuj Singh (@ImTanujSingh) October 16, 2024
- The Roar & Craze for Virat Kohli at Chinnaswamy stadium today. 🔥pic.twitter.com/A5gVPqbwA9
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে। ১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়েন্ট সংখ্যা ৭৪.২৪। পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান নিশ্চিত নয়। এখনও ভারতের ৮টি টেস্ট ম্যাচ বাকি আছে। এরমধ্যে পাঁচটিতে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত ভারতের।












Click it and Unblock the Notifications