IND vs NZ: অফ-স্পিনারদের দিনে উজ্জ্বলতম সুন্দর, সেরা বাছলেন কোন শিকারকে? নাম লেখালেন কিংবদন্তিদের পাশে

IND vs NZ: আজকের দিনটি অফ-স্পিনারদেরই বলা যেতে পারে। পুণে ও রাওয়ালপিন্ডিতে আজ অফ-স্পিনারদের ঝুলিতে গেল মোট ১৭টি উইকেট।

ভারত-নিউজিল্যান্ড টেস্টে ৭ উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। রবিচন্দ্রন অশ্বিন নিলেন তিনটি। অন্যদিকে, পাকিস্তানের সাজিদ খানের ঝুলিতে গেল ৬ উইকেট, ইংল্যান্ডের শোয়েব বশির নিলেন ১টি।

IND vs NZ -

নিউজিল্যান্ডের আজ ১০টি উইকেটই তুলে নিলেন ভারত তথা তামিলনাড়ুর দুই অফ-স্পিনার অশ্বিন ও সুন্দর। এই প্রথম টেস্টে ভারতের অফ-স্পিনাররা কোনও ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট তুলে নিলেন। তবে টেস্টের ইতিহাসে এমন ঘটনা ঘটল ৫ বার।

১৯৫৬ সালে জিম লেকার একাই ১০ উইকেট নিয়েছিলেন। ২০০৮ সালে কলম্বো টেস্টে ভারতের ১০ উইকেট ভাগ করে নিয়েছিলেন মুথাইয়া মুরলীধরন ও অজন্তা মেন্ডিস। ১৯৯৪ সালে কলম্বোতেই মুরলী, কুমারা ধর্মসেনা ও জয়ানন্দ ওয়ার্নাবীরা মিলে পাকিস্তানের ১০ উইকেট তুলে নেন। ১৯৭৪ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের টনি গ্রেগ ৮টি ও প্যাট পোকক ২ উইকেট নেন।

২০১৮ সালে মাত্র ৪০ বলের মধ্যে নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নেন পাকিস্তানের ইয়াসির শাহ। ওয়াশিংটন সুন্দর নিলেন ৬১ বলের মধ্যে। ফলে সাত উইকেট কম বলের মধ্যে নেওয়ায় সুন্দর রইলেন পাঁচে।

২০০৪ সালে অনিল কুম্বলে প্রথম ৭ ওভারে উইকেট না পেলেও ৬০ বলের মধ্যে সাত উইকেট নিয়েছিলেন। আজ সুন্দর নিজের প্রথম ১৩ ওভারে কোনও উইকেট তুলতে পারেননি। তবে এরপর ৬১ বলের মধ্যে আউট করেন সাত কিউয়ি ব্যাটারকে। তাঁদের মধ্যে ৫ জনকে বোল্ড করেন।

রাচিন রবীন্দ্রর উইকেটটিই তাঁর সবচেয়ে পছন্দের বলে জানিয়েছেন সুন্দর। সেই সঙ্গে ড্যারিল মিচেলের উইকেটটিও গুরুত্বপূর্ণ সময়ে তুলতে পেরে তৃপ্ত তিনি। এই নিয়ে ৬ বোলার কোনও টেস্টের প্রথম দিনে অন্তত ৭টি উইকেট ঝুলিতে পুরলেন। ১৯৫৮ সালে সুভাষ গুপ্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০২ রান খরচ করে ৯ উইকেট নেন।

টেস্টের প্রথম দিনে সাত উইকেট নিয়ে মনিন্দর সিং, অনিল কুম্বলে, গুলাম আহমেদ, ইরফান পাঠানের সঙ্গে নিজের নাম লেখালেন সুন্দর। ১৯৭৭ সাল থেকে ২০২৩ অবধি ভারতের স্পিনাররা টেস্টের প্রথম দিনেই ১০ উইকেট তুলে নিচ্ছেন, এমন নজির ছিল না। চলতি বছর ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে তেমনটা প্রথম হয়। আজ হলো দ্বিতীয়বার।

ভারতের পাশাপাশি পাকিস্তানের মাটিতেও আজ দাপট দেখালেন অফ-স্পিনাররা। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টে ইংল্যান্ড ২৬৭ রানে অল আউট হয়েছে। সাজিদ খান ১২৮ রান খরচ করে নেন ৬ উইকেট। জবাবে পাকিস্তান দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ তুলেছে। অফ-স্পিনার শোয়েব বশির নেন ১ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+