IND vs NZ: শতরান না পেলেও সেরার তালিকায় ওয়াংখেড়ের ইনিংস, কোন মন্ত্রে সাফল্য পেলেন গিল?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে রানে ফিরলেন শুভমান গিল, ১০ রানের জন্য শতরান করতে না পারলেও তাঁর ৯০ রানেই ইনিংস কিন্তু মুম্বইয়ে মানরক্ষা করল ভারতীয় দলের। ১৪৬ বলে ৯০ রান করলেন গিল। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং একটি ছক্কা। শতরান না পেলেও কঠিন সময়ে তাঁর ৯০ রানের ইনিংস কার্যকরী হয়ে থাকল ভারতীয় দলের জন্য।

১০ রানের জন্য শতরান না পেলেও এই ইনিংসকে সেরার তালিকায় রাখছেন শুভমান গিল। বেঙ্গা‌লুরুতে চোটের জন্য খেলতে পারেননি, পুণে টেস্টেও ছন্দে ছিলেন না। কিন্তু মুম্বইতে এসে ব্যাট হাতে জ্বলে উঠলেন। বিরাট-রোহি্তদের ব্যর্থতার মধ্যেই দলকে টেনে তুললেন।

শনিবার দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে গিল বলেন, 'টেস্টে আমার সেরা ইনিংসগুলির মধ্যে থাকবে আজকেরটা। স্পিনারদের খেলার সময় সামঞ্জস্যপূর্ণ মানসিকতা থাকতে হবে। আমি এবং পন্থ তাদের চাপে রাখার চেষ্টা করছিলাম। আমরা খেলাটা উপভোগ করছিলাম। বোলারদের পাল্টা আক্রমণ করলে তাঁরা ধারাবাহিকভাবে ভাবে ভালো বল করতে পারবে না, সেই মতোই খেলছিলাম।'

একইসঙ্গে গিল বলেন, আমি সত্যিই চোটের কারণে বেশি সময় পাইনি। পুনে টেস্টের আগে আমি নেট সেশন পেয়েছিলাম। কোচের সঙ্গে কথা বলেছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আমি স্পিনারদের বিরুদ্ধে সেরাটা দিয়ে ব্যাট করছিলাম এবং সেই মানসিকতায় ফিরে যেতে চাইছি‌লাম। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলার সময় আমার অবস্থান যেমন ছিল, এই ম্যাচের আগে অনুশীলনে সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করি।"

এর পাশাপাশি গিল আরও উল্লেখ করেন, আমি একটি দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এই খেলাযর আগে আত্মবিশ্বাসী ছিলাম। আপনি যখন দেশের হয়ে খেলছেন, তখন আপনি তা উপভোগ করবেন। আমিও সেটাই করি। আজকে গুরুত্বপূর্ণ সময়ে রান করতে পেরে ভালো লাগছে।'

এর আগে পুণেতে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে বড় রান পাননি, দুই ইনিংসেই অল্প রানে আউট হয়ে যান গিল। দ্বি্তীয় টেস্টে প্রথম ইনিংসে ৩০ এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রানে আউট হয়ে গেছিলেন গিল। কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার হাতে আউট হন। কিন্তু ওয়াংখেড়েতে দুরন্ত প্রত্যাবর্তন করলেন গিল। প্রথম ইনিংসে ভারতের ইনিংসের ভিত তৈরি করে দিয়েছেন শুভমান গিল। তাঁর ৯০ রানের ইনিংসে ভর করেই ২৮ রানের সামান্য লিড পায় টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+