IND vs NZ: স্বপ্নপূরণের দিনে বিরাট কৃতজ্ঞতা স্বীকার, কোহলির পরামর্শ কতটা সাহায্য করেছিল সরফরাজকে?

বিগত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের দরজা খুলছিল না। অবশেষে চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই টিম ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্নপূরণ হয় সরফরাজ খানের। এরপর বাংলাদেশ সিরিজে সুযোগ পেলেও প্রথম একাদশে জায়গা হয়নি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা পেয়েই নিজের নামের প্রতি সুবিচার করলেন সরফরাজ।

বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে বাকি ভারতীয় ব্যাটারদের মতোই ব্যর্থ হন সরফরাজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে কঠিন সময়ে তাঁর ১৫০ রান অনেকদিন মনে রাখবে ভারতীয় ক্রিকেট। তাঁর ব্যাটিংয়ের সাফল্যের নেপথ্যে আছে বিরাট কোহলির ভূমিকাও। শনিবার দুরন্ত ইনিংসের পর কোহলির অবদান প্রকাশ্যে আনলেন সরফরাজ।

সরফরাজের জন্য দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বন্ধ ছিল। কিন্তু জবাব দেওয়ার জন্য বেছে নেন ঘরোয়া ক্রিকেটকেই। অবশেষে আন্তজার্তিক আঙিনায় নিজের প্রতিভার ছাপ রাখতে পারলেন সরফরাজ। ১৫০ রানের ইনিংসের পর বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ বিরাট কোহলির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

সরফরাজ বলেছেন, "আমি শৈশব থেকেই বিরাট কোহলিকে দেখেছি এবং আমি সবসময় তাঁর সঙ্গে খেলতে চেয়েছিলাম। সেই স্বপ্নটি আরসিবিতে সত্যি হয়েছিল, কিন্তু ভারতীয় দলে তাঁর সাথে খেলা, এটি একটি বিশেষ অনুভূতি। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, স্বাধীনভাবে খেলার উপদেশ দিয়েছেন'। বিরাট ভাই আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো কেউ আপনার পিঠ চাপড়ে বলেন যে তুমি ভাল খেলছ এটি অবশ্যই একটি গর্বের মুহূর্ত।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিনে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং সরফরাজ খান দুর্দান্ত ব্যাটিং করেছেন। তারা দুজনেই দুরন্ত পার্টনারশিপ গড়ে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন। ৩ উইকেটে ২৩১ রানে চতুর্থ দিনে খেলতে শুরু করে টিম ইন্ডিয়া। চতুর্থ উইকেটে ১৭৭ রান করেন সরফরাজ ও পন্থ জুটি। সরফরাজ তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেন এবং ১৫০ রান করে আউট হন। ৯৯ রানে আউট হন পন্থ।

IND vs NZ: ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন, বেঙ্গালুরুতে শতরান না পেলেও টেস্টে কপিল দেবের রেকর্ড ভাঙলেন পন্থ
দিনের শেষে পন্থের সঙ্গে সফল পার্টনারশিপের রহস্য ফাঁস করেছেন সরফরাজ। ভারতীয় দলের নতুন তারকা বলেন, এরআগে দলীপ ট্রফির ম্যাচে আমরা একই পরিস্থিতিতে ব্যাটিং করেছিলাম। সেটাই পন্থকে ব‌লেছিলাম। প্রতি আক্রমণ করে দ্রুত রান তোলাই আমাদের লক্ষ্য ছিল। সে কারণেই বাঁহাতি স্পিনাররা যখন বোলিং করছিলেন তখন পন্থ স্ট্রাইক নিচ্ছেন । কারণ ও বড় শট নিতে পারে। পেসারদের আমি ভালো সামলাচ্ছিলাম। ফলে আগ্রাসী ব্যাটিংই আমাদের লক্ষ্য ছিল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+