IND vs NZ: টেস্ট দলে প্রত্যাবর্তনেই দুরন্ত শতরান, সরফরাজের ব্যাটেই বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

IND vs NZ: সরফরাজ খান পেয়ে গেলেন টেস্ট কেরিয়ারের তথা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতরান। মুম্বইয়ের এই ব্যাটারের ব্যাটে ভর করেই বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।

আজ সকাল থেকেই সরফরাজ ও ঋষভ পন্থ ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের চেয়ে রানের ব্যবধান ৭০-এর নীচে নেমে এসেছে। বেশিরভাগ রানই এসেছে বাউন্ডারি থেকে। চার মেরেই টেস্ট শতরান পেয়ে গেলেন সরফরাজ।

IND vs NZ

৫৬.৩ ওভারে টিম সাউদির বলে দৃষ্টিনন্দন ব্যাক ফুট পাঞ্চে বল বাউন্ডারি পার করে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেলেও তারকাখচিত ভারতীয় টেস্ট দলে জায়গা করতে পারছিলেন না সরফরাজ। চলতি বছর দেশের মাটিতেই ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল। নজর কাড়েন।

তবে লোকেশ রাহুলের অভিজ্ঞতায় টিম ম্যানেজমেন্ট আস্থা রাখায় কানপুর টেস্টে সরফরাজ সুযোগ পাননি। ইরানি কাপে লখনউয়ে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে সরফরাজ অপরাজিত ২২২ রানের ইনিংস খেলে ফের নিজের দাবি জোরালো করেন।

শুভমান গিল ফিটনেসজনিত কারণে ছিটকে গেলে সরফরাজ হয়তো বেঙ্গালুরু টেস্টেও একাদশে আসতে পারতেন না। তাঁর মূল লড়াই রাহুলের সঙ্গে। ফলে সরফরাজের সেঞ্চুরিতে রাহুলের উপরও চাপ বাড়ল। আজ টেস্টের চতুর্থ দিন সকালে সরফরাজের ব্যাট থেকে আসা ষষ্ঠ বাউন্ডারি তাঁর শতরান সুনিশ্চিত করে দিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সরফরাজের রান ছিল যথাক্রমে ৬২, অপরাজিত ৬৮, ১৪, ০ ও ৫৬। বেঙ্গালুরুতে চলতি টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকালেন দল চাপে থাকা অবস্থাতেই। সরফরাজ টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটি পেলেন ১১০ বল খেলে। তখন তাঁর নামের পাশে ১৩টি চার, ৩টি ছয়।

সরফরাজের সঙ্গে পন্থের জুটিও জমছে। টেস্টের দ্বিতীয় দিন উইকেটকিপিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। গতকাল কিপিং করতে পারেননি। তবে পন্থ এদিন ব্যাট করছেন। ৫৫.১ ওভারে নিউজিল্যান্ডকে পন্থকে রান আউটের বড় সুযোগ মিস করেছে।

ম্যাট হেনরির বল গালিতে ঠেলে একটি রান নিয়েছিলেন সরফরাজ খান। দ্বিতীয় রান নিতে গিয়ে নন স্ট্রাইকিং এন্ডের দিকে অনেকটা চলে গিয়েছিলেন পন্থ। বারণ করেন সরফরাজ। তবে এদিকে খেয়াল না রেখে থ্রো সংংগ্রহ করতে উইকেট থেকে দূরে সরে গিয়েছিলেন উইকেটকিপার টম ব্লান্ডেল। তিনি উইকেটের কাছে থাকলে পন্থ রান আউট হতে পারতেন ব্যক্তিগত ৬ রানের মাথায়। থ্রোও অবশ্য যথাযথ ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+