IND vs NZ: সরফরাজের কীর্তিতে হাসির ঝড়, তুলনা মিয়াঁদাদের সঙ্গে! পন্থ-খান জুটি কেন কিউয়িদের ত্রাস?
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনের খেলা ব্যাহত হচ্ছে বৃষ্টিতে। যত সময় নষ্ট হবে ততই ভারতের জয়ের আশা কমবে। বাড়বে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। লাঞ্চের সময়সীমাও অতিক্রান্ত। দ্বিতীয় সেশনে কখন খেলা শুরু হবে তা বলা যাচ্ছে না।

এরই মধ্যে চর্চায় সরফরাজ খানের কীর্তি। ম্যাট হেনরির বল গালির দিকে ঠেলে এক রান নিয়েছিলেন সরফরাজ। ঋষভ পন্থ দ্বিতীয় রান নিতে চাইছিলেন। তিনি ছুটতে থাকেন নন-স্ট্রাইকিং এন্ডের দিকে। কিন্তু সরফরাজের যে প্রান্তে যাওয়ার কথা, সেদিকেই থ্রো আসার কথা ছিল।
Watch: Sarfaraz Khan Jumps and Screams as He Helps Rishabh Pant Survive a Run Out Scare
— Kailash Jakhar (@_Kailashjakhar) October 19, 2024
Sarfaraz Khan
Rishabh Pant#SarfarazKhan#RishabhPant #INDvsNZ pic.twitter.com/jhKR65jjcV
থ্রো সঠিকভাবে এলে রান আউট হতে পারতেন পন্থ। তখন তাঁর রান ছিল ৬। ক্রিজ থেকে প্রায় ৯ মিটার দূরেও ছিলেন। টম ব্লান্ডেল পন্থের অবস্থান না দেখে থ্রো ধরতে উইকেট ছেড়ে সামনে এগিয়ে যান। কিন্তু তিনি যদি উইকেটের কাছে থাকতেন এবং থ্রো যথাযথ হতো তাহলে পন্থের সাজঘরে ফেরার পরিস্থিতিই তৈরি হয়েছিল।
ঠিক সেই সময়কার ভিডিও ভাইরাল হয়েছে। সরফরাজের কীর্তি দেখে হাসির রোল ওঠে ভারতের ড্রেসিংরুমেও। রোহিত শর্মা তো হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েও পড়েন। পরে সম্প্রচারকারী সংস্থার বিশেষজ্ঞরাও সরফরাজের কীর্তি দেখে হাসি চাপতে পারেননি।
That Sarafraz reaction to Pant on Run Out chance😂🤣
— Gss🇮🇳 (@Gss_Views) October 19, 2024
Box Office, Brilliant 100, Keep going❤️👌
pic.twitter.com/6tW0pJo4fm
পন্থকে সতর্ক করতে ক্রিজে ফেরত যেতে সরফরাজ এক হাতে ব্যাট নিয়ে অন্য হাত তুলে বারণ করতে থাকেন। পন্থের রান আউট ঠেকানোর জন্য তিনি একবার বড় লাফ দেন। হাত নাড়তে নাড়তে নিজের ডানদিকেও কয়েক স্টেপ সরে যান। যেন কাছে থাকতে কার্যত ধাক্কা দিয়েই ফেরত পাঠাতেন!
স্লো-মোশনে সরফরাজের এভাবে পন্থকে ঠেকানোর দৃশ্য দেখে রবি শাস্ত্রী বলে ওঠেন, এটি সরফরাজের রেইন ডান্স! সরফরাজের লাফ মনে করাল জাভেদ মিয়াঁদাদকেও। যদিও দুটি ক্ষেত্রে পরিস্থিতিগত তফাত ছিল। তবে শুধু লাফই নয়, সরফরাজের ব্যাটিংকেও মিয়াঁদাদের সঙ্গে তুলনা করা হচ্ছে।
সঞ্জয় মঞ্জরেকর ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সরফরাজের ব্যাটিং আশির দশকের মিয়াঁদাদকে মনে করাচ্ছে। সরফরাজকে ২০২৪ সালের মিয়াঁদাদ ভার্সন বলে অভিহিত করে মঞ্জরেকর বলেন, মুম্বইয়ে যেভাবে খেলা শেখানো হয়, সেই মুম্বই স্কুল অব ক্রিকেটের উল্টো পথে ব্যাটিং করছেন সরফরাজ। দেখে ভালো লাগছে। রানটা বড় কথা, সেটি কীভাবে আসবে তা জানেন এই ছেলে।
Love how Sarfaraz Khan is giving the finger to the ‘Mumbai school of batting’ 😉
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 19, 2024
Finally, it’s all about runs & boy he knows how to get those! 👏👏👏#INDvNZ
সরফরাজ খান ও ঋষভ পন্থ ইতিমধ্যেই অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে ১১৩ রান যোগ করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ-পন্থ জুটির তুলনা চলছে ২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সঙ্গেও। সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মীরপুরে জিতেছিল ১২০ রানে।
ওই ম্যাচে ঈশান কিষাণের নেতৃত্বাধীন ভারত ৮ উইকেটে ২৫৮ তুলেছিল। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় কিউয়িরা। ভারতের ১৯ রানে ২ উইকেট পড়েছিল। সেখান থেকে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন ঋষভ পন্থ ও সরফরাজ। পন্থ ৮৩ বলে ৫৭ ও সরফরাজ ৮০ বলে সর্বাধিক ৭৪ করেছিলেন। তৃতীয় উইকেট জুটিতে পন্থ ও সরফরাজ যোগ করেছিলেন ৮৯ রান, যা ভারতীয় ইনিংসে ছিল সর্বাধিক রানের পার্টনারশিপ। ফলে পন্থ-সরফরাজ জুটি কিউয়িদের চিন্তার কারণ, দাবি নেটাগরিকদের।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications