IND vs NZ: পথ ভুল‌ করে ফেললেন রোহিত! অধিনায়কের সঙ্গী হলেন না জুরেল, চিন্নাস্বামীতে হিটম্যানের কীর্তি দেখুন

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুরন্ত প্রত্যাবর্তন‌ করেছে ভারতীয় দল। সরফরাজ খান এবং ঋষভ পন্থের ব্যাটে কিউয়িদের পাল্টা প্রত্যাঘাত করেছে টিম ইন্ডিয়া। টেস্টের ফলাফল কী হবে সেটা সময়ই বলবে, তবে ভারতের এই লড়াই কিন্তু বেঙ্গালুরু টেস্টকে স্মরণীয় করে রাখবে। মাঠের পাশাপাশি মাঠের বাইরের ঘটনাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তু‌লেছে।

বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অর্ধশতরান করেছেন রোহিত শর্মা। বেশ কয়েকটি ম্যাচের পর বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে রান পেলেন রোহিত শর্মা, ৬৩ বলে ৫২ রানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। হিটম্যানের ইনিংসে ছিল আটটি চার এবং একটি ছ্ক্কা। কিন্ত অর্ধশতরান করার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি রোহিত। তবে মাঠের বাইরে তাঁর কীর্তি সোশ্যাল‌ মিডিয়ায় ভাইরাল। কী এমন করলেন রোহিত?

শুক্রবার সারাদিন কতটা চাপে ছিলেন রোহিত সেটা ভারত অধিনায়কের এই কাজই প্রমাণ করে। চিন্নাস্বামী স্টেডিয়ামের সাজঘর থেকে মাঠে প্রবেশ করার একটি সোজাসুজি রাস্তা আছে। যেখানে দিয়ে দুই দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন আবার সেই পথ ধরেই মাঠ থেকে ফিরে আসেন। কিন্তু রোহিত করলেন উল্টো কীর্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গিয়েছে চিন্নস্বামী স্টেডিয়ামের সাইড স্ক্রিনের পিছন দিয়ে মাঠে প্রবেশ করছেন রোহিত।

যেহেতু সাইড স্ক্রিনের পিছন দিক, ফলে জায়গা ছিল অন্যন্ত সরু, তার উপর সেখানে অনেক বৈদ্যুতিক তারও ছিল। কিন্তু রোহিত সেই সবের ভ্রুক্ষেপ না করেই আপন মনেই হেটে মাঠে প্রবেশ করলেন। তাঁকে অনুসরণ করে এগিয়ে এসেছিলে‌ন ধ্রুব জুরে‌ল, কিন্তু তিনি বুঝতে পারেন ভুল‌ পথে এসেছেন। ফলে জুরেল রোহিতের পথের পথিক না হয়ে ফিরে যান। সোশ্যাল মিডিয়ায় রোহিত-ধ্রুব-র এই কীর্তিতে মজা পেয়েছেন নেটিজেনরা।


আসলে ভারত অধিনায়ক বলে কথা, বর্তমানে স্মার্টফোনের যুগে প্রকাশ্যে তাঁর প্রতিটি পদক্ষেপই ক্যামেরাবন্দি হয় তারপর সেটা ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। ব্যতিক্রম হয়নি বেঙ্গালুরুর মাঠে রোহিতের ভু‌ল পথে মাঠে প্রবেশ করার ঘটনাও। মাঠ হোক বা সাজঘর বর্তমানে প্রতিটি ক্রিকেটারদের গতিবিধিই থাকে ক্যামেরাবন্দি, ফলে অনেক সময় মজার অনেক দৃশ্য ক্যামেরাবন্দি হয়।

IPL 2025: কাদের ধরে রাখছে সিএসকে? আগামী মরশুমেও খেলবেন মাহি? রইল চেন্নাই শিবিরের বড় আপডেট
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারত। জবাবে প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে সর্বোচ্চ রানের লিড নেওয়ার নজির তৈরি করে নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+