IND vs NZ: বিরাট ভক্তকে অটোগ্রাফ দিলেন রোহিত, সেইসঙ্গে মনও জিতে নিলেন হিটম্যান, দেখুন ভিডিও
মাঠে ভারতীয় দলের আগ্রাসী ক্রিকেটের নেতৃত্ব দেন, ব্যাট হাতে ছন্দে থাকলে রোহিত শর্মা বল পাঠান অবলীলায় বাউন্ডারির বাইরে। কিন্তু হিটম্যান শুধু বড় শটই খেলেন না, তাঁর হৃদয়টাও যে বড় অনেক বড় তা মাঠের বাইরে ফের প্রমাণ করলেন।
বেঙ্গালুরুতে হারের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে পুনেতে নামছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার এবং বুধবার সকালে পুরো দমে অনুশীলন করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামার আগে এক মহিলা সমর্থকের সঙ্গে রোহিতের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অধিনায়ক রোহিত ফের একবার নিজের বড় মনের পরিচয় দিয়েছেন।

এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুনের মাঠে অনুশীলন থেকে সাজঘরে ফেরার পথে এক মহিলা সমর্থক রোহিত শর্মার কাছে অটোগ্রাফের খাতা বাড়িয়ে দিয়ে বলেন, 'রোহিত শর্মা অটোগ্রাফ দেবেন প্লিজ', রোহিত সেই সমর্থকের সামনে আসেন এবং অটোগ্রাফ দেন' এরপর সেই সমর্থক রোহিতকে উদ্দেশে বলেন, 'বিরাটকেও বলে দেবেন আমি তাঁর একজন বড় ভক্ত।' ভারত অধিনায়ক এই কথা শুনে অবাক করে দিয়ে বলেন, 'ঠিক আছে বলে দেব।'
অতীতে বার বার রোহিত বিরাটের মধ্যে দ্বন্দ্ব নিয়ে চর্চা হয়েছিল। কিন্ত মাঠে তার কোনও প্রভাব দেখা যায়নি। বিরাট নেতৃত্ব ছাড়ার পর রোহিত ভারতীয় দলের নেতা হন। দেশকে টি্২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন। রোহিত ফের একবার প্রমাণ করলেন দুই মহাতারকার মধ্যে কোনও ইগোর সমস্যা নেই। এটাই তো টিম ইন্ডিয়ার সাফল্যের মূল রসায়ন।
The Conversation of Rohit Sharma with a fan:
— Tanuj Singh (@ImTanujSingh) October 22, 2024
Fan - Rohit bhai, please give autograph.
Rohit:- I'm coming, wait.
Fan - Thank You so much. Virat Kohli ko bolna unki badi aayi hai (tell Virat that his big fan came here).
Rohit:- "I'll tell Virat". ❤️🥹pic.twitter.com/JcS1BCbUaV
রোহিত শর্মা মানেই রানের রাজা, রেকর্ড সৃষ্টির কারিগর। ২২ গজে শুধু বড় বড় ছক্কাই হাঁকান না, হিটম্যানের হৃদয়টাও যে কত বড় তার প্রমাণ দেন বার বার। ভারত নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে অনুশীলনে যাওয়ার বা আসার পথে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময়, রোহিত গাড়ি থামিয়ে একজন ভক্তের জন্মদিনের ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন, ভারত অধিনায়কের সেই হৃদয়গ্রাহী কাজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।












Click it and Unblock the Notifications