IND vs NZ: ১১ বছর পর রোহিত দ্বিতীয় টেস্ট খেলবেন ওয়াংখেড়েতে, অধিনায়ক হিসেবে বড় চ্যালেঞ্জের মুখে

IND vs NZ: রোহিত শর্মা ১১ বছর পর টেস্ট খেলতে নামবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তিনি মুম্বইয়ের ক্রিকেটার। আইপিএলে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। নিজের শহরে অবশ্য এতদিনে মাত্র ১টি টেস্টই খেলেছেন রোহিত।

২০০০ সালের পর ভারত কখনও দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়নি। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্টে সেই লজ্জা এড়ানোও লক্ষ্য থাকবে রোহিতের ভারতের।

IND vs NZ

রোহিত শর্মা পুণে টেস্ট তিন দিনে শেষ হয়ে যেতেই ফিরেছেন মুম্বইয়ে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রিফ্রেশ হতে চাইছেন। চলতি সিরিজে রোহিতের ফর্ম নিয়েও আলোচনা চলছে। বিশেষ করে যেভাবে তিনি টিম সাউদির বলে দু-বার বোল্ড হয়েছেন, তা অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বেগ বাড়াচ্ছে।

চলতি বছর মার্চে ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন, যা ওই সিরিজে ছিল রোহিতের দ্বিতীয় শতরান। এ ছাড়া এই বছর আর টেস্টে শতরান আসেনি রোহিতের ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের রান ছিল যথাক্রমে ৬, ৫, ২৩ ও ৮।

বেঙ্গালুরু ও পুণে টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের রান যথাক্রমে ২, ৫২, ০ ও ৮। ফলে শেষ আটটি টেস্ট ইনিংসে রোহিত ৬ বারই দুই অঙ্কের ঘরে নিজের রান নিয়ে যেতে পারেননি। পুণে টেস্টের প্রথম ইনিংসে যেভাবে ৯ বলে ০ রানে বোল্ড হন তাতে তাঁর টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে।

সামনেই কঠিন অস্ট্রেলিয়া সফর। নিজের শহরে পয়া মাঠে রোহিত মুখিয়ে থাকবেন ছন্দে ফেরার জন্য। ভারত সিরিজ হেরে গিয়েছে। সিরিজ হারের ব্যবধান কমানোর লক্ষ্যে থাকবেন রোহিতরা। তবু এই আবহেই নিজের শহরে প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করবেন রোহিত, এটাও কম গুরুত্বের নয়।

রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল ইডেন গার্ডেন্সে। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকেই শতরান করেছিলেন রোহিত। ৩০১ বলে ১৭৭ রানের ইনিংস খেলে শুরু। এর পরের টেস্টটিই ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেটি ছিল সচিন তেন্ডুলকরের কেরিয়ারের শেষ টেস্ট।

১৪ নভেম্বর শুরু হওয়া সেই টেস্টে ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১২৭ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন। সেই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারটিও ওয়াংখেড়ে স্টেডিয়ামে উঠেছিল রোহিতের হাতে। এরপর ২০১৬ ও ২০২১ সালে ওয়াংখেড়েতে ভারত টেস্ট খেললেও রোহিতের নামা হয়নি।

ফলে ১১ বছর পর হোম গ্রাউন্ডে টেস্ট খেলবেন রোহিত, প্রথমবার টেস্ট অধিনায়ক হিসেবে। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছিলেন ওয়াংখেড়েতে, এবার নামবেন ৬৪তম টেস্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+