IND vs NZ: বৃষ্টিতে বাতিল ভারতের অনুশীলন, টিম কম্বিনেশন নিয়েও বিরাট বার্তা দিলেন রোহিত
বুধবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের পাঁচ দিনই রয়েছে বৃষ্টির আশঙ্কা। কানপুরের বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের মতোই বেঙ্গালুরুতেও যে বৃষ্টি ভিলেন হতে পারে তার আভাস পাওয়া গেল ম্যাচ শুরুর আগের দিনই।
মঙ্গলবার সকাল থেকেই বেঙ্গালুরুতে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির জন্য ম্যাচের আগের দিন ভারতীয় দলের অনুশীলনই বাতিল হয়ে গেল। সকাল ১১.১৫ মিনিট থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ মহড়ায় নামার কথা ছিল রোহিত বিরাটদের। কিন্ত সকাল থেকে বৃষ্টির জন্য অনুশীলন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বেঙ্গালুরুতে ম্যাচের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টির কথা মাথায় রেখেই টিম কম্বিনেশন সাজাচ্ছে ভারতীয় দল। ম্যাচের আগের দিন ভারত অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন যে ভারত বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কমপক্ষে ২ স্পিনার নিয়ে খেলবে এবং অবস্থার উপর নির্ভর করে তিনজন স্পিনারও খেলানো হতে পারে। বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচের সব দিনই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই অবস্থায় ভারত এমন একটি বোলিং কম্বিনেশন বেছে নিতে পারে যেখানে তিন পেসার এবং দুই জন স্পিনার থাকতে পারেন। মঙ্গলবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, 'পরিস্থিতির উপর নির্ভর করেই আমাদের চূড়ান্ত একাদশ বাছাই হবে। আজ বৃষ্টি হয়েছে। পিচ পিচ কভারে ঢাকা রয়েছে। আমরা আগামীকাল সকালে চূড়ান্ত একাদশ গঠন করা হবে। তবে আমরা তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামব। সব বিকল্প খোলা থাকছে।'
এই টেস্টের রণকৌশল সম্পর্ক রোহিত বলেন, "আমরা দেখব দিনগুলি কীভাবে কাটছে। তারপর আমরা সেই অনুসারে সিদ্ধান্ত নেব। কানপুরে, আমরা দুই দিন খেলার সুযোগ পাইনি এবং তারপরে জয়ের জন্য অলআউট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি না এখানে কী হতে চলেছে। আমরা পরিস্থিতি অনুযায়ী জয়ের রণকৌশল চূড়ান্ত করি।'












Click it and Unblock the Notifications