IND vs NZ: 'আমি কী করে জানব ও হিন্দি বোঝে!' পরিকল্পনা ভেস্তে যেতেই পন্থের প্রতিক্রিয়া ভাইরাল

IND vs NZ: পুণেতে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে পড়ল ১১ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। ২৫৯ রানে কিউয়িদের থামিয়েছে ভারত।

জবাবে দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৬। কালকের খেলাতেই অনেকটা স্পষ্ট হবে টেস্টের গতিপ্রকৃতি। এরই মধ্যে ভাইরাল হলো ঋষভ পন্থের একটি উক্তি।

IND vs NZ

নিউজিল্যান্ড শেষ সাতটি উইকেট হারিয়েছে ৬২ রানে। ওয়াশিংটন সুন্দর নিয়েছেন সাত উইকেট। ২৪২ রানে অষ্টম উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন এজাজ প্যাটেল। ততক্ষণে সুন্দর টেস্ট কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট দখল করে ফেলেছেন।

জিও সিনেমার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, এজাজকে বল করার আগে ওয়াশিংটন সুন্দরকে ঋষভ পন্থ ফুলার ডেলিভারির পরামর্শ দিয়ে কিছুটা সামনে বল ফেলতে বলেন। আরও বলেন, এজাজের শরীর থেকে দূরে কিছুটা বাইরের দিকে বল করতে।

কুলদীপ যাদবকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে ভারত খেলাচ্ছে নিউজিল্যান্ড দলের বেশ কয়েকজন বাঁহাতি থাকার কারণেই। যদিও এদিন সুন্দর চারজন ডানহাতি ও তিন বাঁহাতি ব্যাটারের উইকেট ঝুলিতে পুরেছেন। পন্থের পরামর্শ মেনেই ওই ডেলিভারিটি করেন সুন্দর, যদিও তাতে চার মারেন এজাজ।

এজাজ প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত। ফলে পন্থ বোলারকে কী নির্দেশ দিয়েছেন সেটা তিনি বুঝে যান। সেইমতোই প্রস্তুতি নিয়ে শট খেলেন। এরপরই পন্থকে বলতে শোনা যায়, "ইয়ার, মেরেকো কেয়া পাতা ইস্সে হিন্দি আতি হ্যায়।" অর্থাৎ, পন্থের কথায়, "আমি কীভাবে জানব ও হিন্দি বুঝতে পারে!" এই মজার অংশের ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

শেষ অবধি অবশ্য এজাজকে বোল্ড করেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৯ বল খেলে চার রানই করেন। সুন্দরের ২৩.১ ওভারের চারটি মেডেন, ৫৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ২টি মেডেন-সহ ২৪ ওভারে ৬৪ রান খরচ করে তিন উইকেট পেলেন।

জসপ্রীত বুমরাহর ৮ ওভারে ২টি মেডেন, ৩২ রান দিয়ে উইকেট পাননি। আকাশ দীপ ৬ ওভারে ৪১, রবীন্দ্র জাদেজা ১৮ ওভারে ৫৩ রান দেন। তবে অশ্বিন ও সুন্দর মিলেই কিউয়িদের সব উইকেট তুলে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+