IND vs NZ: ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন, বেঙ্গালুরুতে শতরান না পেলেও টেস্টে কপিল দেবের রেকর্ড ভাঙলেন পন্থ
দুর্ঘটনার অন্ধকার অধ্যায় কাটিয়ে আগেই ক্রিকেটের ২২ গজে প্রত্যাবর্তন হয়েছিল ঋষভ পন্থের। কিন্তু টেস্টের প্রত্যাবর্তনটা হয়েছে আরও রাজকীয় ভাবেই। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেছিলেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে জ্বলে উঠলেন। প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই সর্বোচ্চ ২০ রান এসেছিনল পন্থের কাছ থেকেই আর দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। কিন্তু শনিবার সারাদিন ধরে রেকর্ড জারি রাখলেন।
শনিবার প্রথমে মহেন্দ্র সিং ধোনি, তারপর কপিল দেব। দুই প্রাক্তন অধিনায়কের রেকর্ড একইদিনে ভাঙলেন পন্থ। শনিবার চিন্নস্বামীতে ৪৮ রান করতেই টেস্টে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় তারকা উইকেটরক্ষক। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ছক্কা মারার নিরিখেও কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন পন্থ।

বীরেন্দ্র শেহওয়াগ ৯০টি ছক্কা মেরে ভারতীয়দের মধ্যে এখনও শীর্ষে আছেন। ১৭৮ ইনিংসে ৯০ ছক্কা মেরেছেন বীরু। তারপরেই আছেন রোহিত শর্মা। ১০৭ ইনিংসে রোহিতের ছক্কার সংখ্যা ৮৮। তিন নম্বরে আছে এমএস ধোনি। ১৭৮ ইনিংসে তাঁর ছক্কার সংখ্যা ৭৮। সচিন ৬৯টি ছক্কা মেরেছেন ৩২৯ ইনিংসে। জাদেজা ৬৬টি ছক্কা মেরেছেন ১০৮ ইনিংসে।
হাঁটুর চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিয়েই অনিশ্চয়তা ছিল পন্থের। দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। ফলে ভারতীয় দলের বোলিং ইনিংসে বেশিরভাগ সময়টাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পন্থ। পন্থের পরিবর্তে দ্বিতীয় দিনের শেষের দিকে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।শুক্রবার গোটা দিন ভারতীয় দলের মেডিকেল টিম পন্থকে পর্যপেক্ষণে রাখেন। শেষে চতুর্থ দিনে সকালে সরফরাজের সঙ্গী হলেন পন্থ। আরও একটা স্মরণীয় ইনিংস উপহার দিলেন দর্শকদের।












Click it and Unblock the Notifications