IND vs NZ: জাদেজার পাঁচ উইকেট, বল হাতে ফের সফল সুন্দর, প্রথম ইনিংসে বড় রান অধরা কিউয়িদের

মুম্বই টেস্টের সূচনাটা ভালোভাবেই করল ভারতীয় দল। স্কোর বোর্ডে বড় রান তোলার লক্ষ্য নিয়ে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ভারতীয় দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের দাপটে কিউয়িদের পরিকল্পনা খুব বেশি কার্যকর হল না। নিউজিল্যান্ড দলের প্রথম ইনিংসে সমাপ্ত হল ২৩৫ রানে।

জসপ্রীত বুমরাহ এই ম্যাচে খেলছেন না ফলে লাল মাটির উইকেটে ভারতীয় পেস বোলিংয়ের ভরসা ছিলেন সিরাজ এবং আকাশ দীপ। তবে পেসাররা নয় বরং প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখালেন দুই স্পিনারই। জাদেজা নিলেন পাঁচ উইকেট এবং সুন্দরের সংগ্রহ ৪ উইকেট। ফলে তৃতীয় সেশনের মধ্যবর্তী সময়েই অল উইকেট হারাল নিউজিল্যান্ড।

চা পানের বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৯২। এরপর কিউয়িদের বাকি চার উইকেট ফেল‌তে খুব বেশি সময় নিলেন না সুন্দর-জাদেজা। চা পানের বিরতির নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ভরসা ছি‌লেন মিচেল। গরম এবং অস্বস্তিকে উপেক্ষা করেই মাটি কামড়ে ব্যাট করছিলেন কি্উয়ি তারকা। কিন্তু ১২৯ বলে ৮২ রান করে সুন্দরের বলে আউট হলেন মিচেল। ফলে বড় রানের স্বপ্ন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে অধরাই থাকল।

বুমরাহের পরিবর্তে এই ম্যাচে খেলা সিরাজ প্রথম ইনিংসে কোনও উইকেটই নিতে পারলেন না, সকালে পিচে থাকা আর্দ্রতাকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। ৪ রানে আউট করলেন কনওয়েকে। বেলা গড়াতেই উইকেটে শুরু টার্ন। এরপরই শুরু ওয়াশিংটন এবং জাদেজার ভেল্কি। শুরু অবশ্য করলেন সেই সুন্দরই ২৮ রানে ফেরালেন টম লাথামকে। ৫ রানে আউট করলেন রাচিন রবীন্দ্রকে।
চা পানের বিরতির পর শুরু জাড্ডু ম্যাজি্ক।

ড্যারেল মিচেলের সঙ্গে ৮৭ রানের একটা জমাট পার্টনারশিপ গড়েছিলেন ইয়ং। তাঁদের জুটিকে বড় রান তোলার আগেই ভেঙে দিলেেন জাদেজা। ৭১ রান করা উইল ইয়ংকে প্রথমে আউট করে উইকেট প্রাপ্তির সূচনা করলেন।

এরপর জাদেজার বলে আউট হলেন টম ব্লান্ডেল , গ্লেন ফিলিপস, ইশ সোধি এবং ম্যাট হেনরি। অন্যদিকে, সুন্দর সাজঘরে ফেরালেন লাথাম, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, এজাজ প্যাটেলকে।পুণে টেস্টে সুযোগ পেয়েই ১১ উইকেট নেন। এবার প্রথম ইনিংসেই পেলেন ৪ উইকেট। একটি উইকেট নেন আকাশ দীপ। সিরাজ বা অশ্বিন কোনও উইকেট পাননি। উল্লেখ্য উইকেট প্রাপ্তির নিরিখে জাহির খান এবং ঈশান্ত শর্মাকে টপকে গেলেন জাদেজা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+