সুপারম্যান জাদেজা, ক্রাইস্টচার্চে জাড্ডুর অবিশ্বাস্য ক্যাচে দেখলে চোখ কপালে উঠবে!

সুপারম্যান জাদেজা, ক্রাইস্টচার্চে জাড্ডুর অবিশ্বাস্য ক্যাচে দেখলে চোখ কপালে উঠবে!

কার্যত সুপার ম্যানের মতো উড়ে গিয়ে এক হাতে ক্যাচ! স্যার রবীন্দ্র জাদেজার এমন ক্যাচ দেখে মুগ্ধ ক্রিকেটমহল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ক্যাচের ভিডিও দেখলে চোখ কপালে উঠবে!

সুপারম্যান জাদেজা, ক্রাইস্টচার্চে জাড্ডুর অবিশ্বাস্য ক্যাচে দেখতে চোখ কপালে উঠবে!

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের ইনিংসের শেষদিকে টেলেন্ডার ওয়াগনার, শামির শট বোলিংয়ের বিরুদ্ধে পুল শট খেলেন। সেই শট জাদেজার মাথার উপর দিয়ে বেড়িয়ে যাওয়ার মুহূর্তে মাপা জাম্পে এক হাতে উড়ন্ত ক্যাচ নিয়ে সবাইকে অবাক করে দেন জাদেজা।

ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে জাদেজা কিছুটা এগিয়ে ফিল্ডিং করছিলেন।সেক্ষেত্রে মাথার উপর দিয়ে বাউন্ডারির দিকে উড়ে যাওয়া বলের গ্রিপ পাওয়া কার্যত সম্ভব ছিল না। এরপরও অনেকটা লাফিয়ে জাড্ডু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন। ভারতীয় ফিল্ডার বাঁ-হাত ও শরীর শূন্যে ছুঁড়ে দেন। যারপর নিখুঁত ক্যাচ।

ক্যাচ নেওয়ার পর মাটিতে আছড়ে পড়ে শরীরের ভারসাম্য ধরে রেখে ক্যাচটি সম্পূর্ণ করেন জাড্ডু। বিশেষ এই ক্যাচের সেলিব্রেশনও ছিল দেখার মতো। মাটিতে আছড়ে পড়ে ডিগবাজি খেয়ে উঠে দাঁড়িয়ে দুহাত শূন্য তুলে ধরে অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার তৃপ্তির বহিঃপ্রকাশ করেন তিনি।

অবিশ্বাস্য ক্যাচটি সহজেই তালুবন্দি করে জাড্ডু নিজেও কিছুটা অবাক হয়েছেন। তাই ক্যাচ নেওয়ার পর তাঁকে আর কোনও ধরনের আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। ব্যাটসম্যান নীল ওয়াগনার থেকে ভারতীয় দলে জাদেজার সতীর্থরাও এমন অবিশ্বাস্য ক্যাচ দেখে অবাক হয়েছেন।

Short of words for this guy❤️ @imjadeja #NZvsIND #Jadeja pic.twitter.com/yGNu94Lu5S
— Adish Shetty (@AdishShetty18) March 1, 2020

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অনেকেই এই ক্যাচকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাচের আখ্যা দিচ্ছেন। জাড্ডুর ক্যাচ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+