IND vs NZ: অশ্বিন টপকে গেলেন লিয়ঁকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড ভারতীয় স্পিনারের
IND vs NZ: পুণে টেস্টে ঈর্ষণীয় নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁকে পিছনে ফেলে ভারতের এই নির্ভরযোগ্য স্পিনার এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী।
এই নজির গড়ার জন্য অশ্বিনের দরকার ছিল ২টি উইকেট। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে সাজঘরে ফিরিয়ে লিয়ঁর নজির স্পর্শ করেন অশ্বিন। এরপর তিনি আউট করেন উইল ইয়ংকে।

পুণে টেস্টে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম ১০ থেকে ১৫ ওভারে কিউয়ি ইনিংসে ধাক্কা দিতে চেয়েছিলেন রোহিত শর্মা। তবে সিমাররা নন। নিউজিল্যান্ড ইনিংসে প্রথম আঘাতটি হানেন রবিচন্দ্রন অশ্বিন। অষ্টম ওভারের পঞ্চম বলে ২২ বলে ১৫ করে অশ্বিনের বলে লেগ বিফোর হন লাথাম।
৩২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ২৪তম ওভারের শেষ বলে ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। উইল ইয়ংয়ের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
ভারত অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেন। দেখা যায়, বলটি ঋষভ পন্থের গ্লাভসে জমা পড়ার আগে ছুঁয়েছিল ইয়ংয়ের গ্লাভস। ফলে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি অশ্বিনের ১৮৮তম উইকেট।
এই টেস্ট শুরুর আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ১৮৭টি উইকেট ছিল নাথান লিয়ঁর। অশ্বিন ছিলেন এক কদম পিছনে। আজ তিনি দুটি উইকেট তুলে নিতেই লিয়ঁ চলে গেলেন সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার দ্বিতীয় স্থানে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের ১৭৫টি, মিচেল স্টার্কের ১৪৭টি ও স্টুয়ার্ট ব্রডের ১৩৪ উইকেট রয়েছে। বিশ্বের প্রথম বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ উইকেট দখলে অশ্বিনের দরকার আর এক ডজন শিকার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন ৩৯তম টেস্ট খেলছেন। ৭৪টি ইনিংসে হাত ঘুরিয়েই পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার স্পিনারকে। লিয়ঁর ১৮৭টি উইকেট রয়েছে ৪৩টি টেস্টে ৭৮টি ইনিংসে বোলিং করে।
২০২৩ থেকে ২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সংস্করণেও অশ্বিন বর্তমানে সর্বাধিক উইকেটশিকারী। ১২টি টেস্টে ২২ ইনিংসে তাঁর ঝুলিতে আপাতত ৫৬টি উইকেট। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (১১ টেস্টে ২১ ইনিংসে ৫১ উইকেট)। প্যাট কামিন্স ৪৮, মিচেল স্টার্ক ৪৮ ও জসপ্রীত বুমরাহ ৪৫ উইকেট নিয়ে রয়েছেন প্রথম পাঁচে। ক্রিস ওকসেরও রয়েছে ৪৫ উইকেট, তবে বুমরাহ কম টেস্ট খেলায় পঞ্চম স্থানে রয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications