IND vs NZ: রোহিত-বিরাটদের ক্লাস নিলেন দ্রাবিড়, টিম ইন্ডিয়ার সঙ্গে ফের যুক্ত হলেন বিশ্বকাপজয়ী কোচ?
টি২০ বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে ভারতীয় দলের কোচিং ইনিংসে ইতি টেনে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফের কি ভারতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলেন দ্য ওয়াল? ব্যাঙ্গালুরুতে রবিবার থেকে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। সেখানেই দেখা গেল এক অভিনব দৃশ্য।
গত দুই বছর ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। পাশাপাশি একদিনের বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও উঠেছিল টিম ইন্ডিয়া। কিন্তু কয়েক মাস আগেই রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব ছেড়েছেন টিম ইন্ডিয়া। তাঁর উত্তরসূরি হয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু রবিবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল আবার সেই কোচ দ্রাবিড়কেই।

দ্য ওয়াল শুধু বাইরে থেকে অনুশীলনই দেখলেই না মাঠে নেমে পড়ে রোহিত, বিরাট, পন্থদের রীতিমতো টিপস দিলেন আবার মজাও করলেন । যেন সেই কোচের ভূমিকাতেই দেখা গেল দ্য ওয়ালকে। দ্রাবিড়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। আগামী ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই সিরিজে ভারতীয় দলে রোহিতের ডেপুটি হয়েছেন জসপ্রীত বুমরাহ। এর আগের সিরিজে ভারতীয় দলে কোনও সহ অধিনায়ক ছিল না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়েন্ট সংখ্যা ৭৪.২৪।
Virat Kohli, Rohit Sharma, Rahul Dravid & Rishabh Pant having fun together in today's practice session at Bengaluru.👌
— Tanuj Singh (@ImTanujSingh) October 13, 2024
- Video of the Day. ❤️pic.twitter.com/oQWlI85a38
শেষ অবধি জল্পনা সত্যি করে রাজস্থান রয়্যালস দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ইতিমধ্যেই দ্রাবিড়ের নাম রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে হয়ে গিয়েছে। কোন প্লেয়ারদের ধরে রাখা হবে তা নিয়েও কথা হয়েছে। তাঁর সহকারী হয়েছেন বিক্রম রাঠোর।












Click it and Unblock the Notifications