IND vs NZ: 'রবি' জুটিই চিন্তায় রাখছে নিউজিল্যান্ডের রবীন্দ্রকে, টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে কিউয়িদের কোন ছক?

IND vs NZ: শ্রীলঙ্কা সফরে ঘূর্ণিতে বেসামাল হয়ে সিরিজ হেরে ফিরেছে নিউজিল্যান্ড। এবার ভারতেও স্পিন আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ কিউয়িদের। বুধবার থেকেই প্রথম টেস্ট বেঙ্গালুরুতে।

ভারতে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেস্টে সাফল্য পেতে মুখিয়ে রাচিন রবীন্দ্র। যদিও এই কিউয়ি অলরাউন্ডারের কথাতেই স্পষ্ট, ভারতের 'রবি' জুটিই বড় মাথাব্যথার কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের চ্যাম্পিয়নদের।

IND vs NZ

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে সম্মিলিতভাবে রয়েছে ৮০০-র বেশি টেস্ট উইকেট। রাচিন রবীন্দ্র বলেন, ভারতীয় দলে এমন বোলার রয়েছেন যাঁরা টানা একই জায়গায় বল করে যেতে পারেন। দুই স্পিনার অশ্বিন ও জাদেজা এ ব্যাপারে পারদর্শী। সেই সঙ্গে তাঁরা দুজনেই ভালো ব্য়াটিং করেন। যা যে কোনও দলের কাজ কঠিন করে দেয়।

অশ্বিন ও জাড্ডুকে নিয়ে রবীন্দ্র বলেন, এই দুজনেই খুব ধারাবাহিক। উপমহাদেশে তাঁদের সঙ্গে দ্বৈরথও সহজ নয়। আমরা জানি ভারত দেশের মাটিতে কতটা শক্তিশালী। কোয়ালিটি ব্যাটার ও বোলার রয়েছেন। ফলে যে কোনও দলের পক্ষেই এ দেশে এসে জেতাটা খুবই কঠিন।

রাচিন রবীন্দ্র ছোটবেলা থেকেই এ দেশে প্র্যাকটিস করতেন। গত বছর বিশ্বকাপে সাফল্য পেয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেও সফল। এ দেশে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই টেস্টে সাফল্য পেতে চান রাচিন। যদিও জানেন সবগুলিই আলাদা ফরম্যাট। তবু ওই সাফল্য থেকেই আত্মবিশ্বাসের রসদ খুঁজছেন রাচিন।

বিশ্বকাপ ও আইপিএলে খেলার সময় এখানকার দর্শকদের শব্দব্রহ্ম থেকে শুরু করে প্যাশন, হাইপের সঙ্গে পরিচিত রাচিন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই টেস্টে সাফল্যের সরণিতে হাঁটতে চান তিনি। এ দেশের কন্ডিশনে ভারত যে ইতিবাচক ব্র্যান্ডের খেলা উপহার দিয়ে থাকে সে সম্পর্কেও বেশ ওয়াকিবহাল কিউয়িরা। সেই সঙ্গে ভারত বিদেশের মাটিতেও যে ট্র্যাক রেকর্ডের উন্নতি ঘটিয়েছে তারও প্রশংসা করেছেন রাচিন।

ভারতকে স্বাভাবিকভাবেই সমীহ করে রাচিন বলেন, আমরা প্রতিপক্ষের দিকে তাকাচ্ছি না। ভারত কতটা ভালো দল, তারা কী করতে পারে তা জানি। তবে আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি তাহলে জয় ছিনিয়ে নেওয়া অসম্ভব কিছু নয়। ভারতে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ না পেলেও অসুবিধা হবে না বলেই দাবি রাচিনের।

নয়ডায় বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ভেস্তে যায়। শ্রীলঙ্কায় গিয়ে ০-২ ব্যবধানে হেরেছে কিউয়িরা। রাচিন রবীন্দ্র মনে করিয়ে দেন, উপমহাদেশে টানা ৬টি টেস্ট খেলার সুযোগ সচরাচর মেলে না। নয়ডায় খেলতে পারলে ভালো হতো।

রাচিনের ধারণা, শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশনে ফারাক খুব বেশি হবে না। শ্রীলঙ্কার মতো এখানেও বল ঘুরবে। ফলে শ্রীলঙ্কা সফরের শিক্ষাকে কাজে লাগাতে চাইছে নিউজিল্যান্ড। রাচিন বলেন, এটা ঠিক শ্রীলঙ্কায় আমাদের পক্ষে ফল যায়নি। তবে প্রথম টেস্টে তুল্যমূল্য লড়াই হয়েছিল। উল্লেখ্য, রাচিন প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৯২ রানও করেছিলেন। সেই ইতিবাচক দিকগুলির উপর ভরসা রেখেই ভারতের চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে রয়েছেন প্রবাসী ভারতীয় দম্পতির সন্তান রাচিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+