IND vs NZ: এক যুগ পর টেস্টে ভারতে কিউয়ি ব্যাটারের শতরান, ‘ঘরের মাঠে’ নজির রাচিনের, ডিআরএস বিভ্রাট অব্যাহত
নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেললেও রাচিন রবীন্দ্রের সঙ্গে রয়েছে ভারতের গভীর যোগ। তাঁর পূর্ব পুরুষরা ছিলেন এই দেশেরই বাসিন্দা, এমনকি বেঙ্গালুরু তাঁর কাছে ঘরের শহরের মতোই। নিজের 'ঘরের মাঠে' শতরান করে নয়া নজির গড়লেন কিউয়ি ব্যাটার।
প্রথম ইনিংসে ভারতকে ৪৬ রানে অল আউট করার পর ব্যাট করতে নেমে জমাট ইনিংস খেলতে শুরু করে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের শুরু থেকেই ব্যাট হাতে ভারতীয় বোলারদের উপর শাসন করতে থাকেন রাচিন রবীন্দ্র। চোটের জন্য কেন উইলিয়ামসন বেঙ্গালুরু টেস্টে খেলতে পারছেন না। কিন্তু তাঁর অভাব যেন পূরণ করে দেওয়ার ব্রত নিয়েই মাঠে নামেন রাচিন।

বেঙ্গালুরু শহরের সঙ্গে রাচিন রবীন্দ্রর আত্মিক যোগ ৷ তাঁর বাবা কর্মসূত্রে দেশ ছাড়লেও দাদু-ঠাকুমা এখনও রয়েছেন গার্ডেন সিটিতেই ৷ গত বছর বিশ্বকাপ খেলতে এসে ঠাকুরদার সঙ্গে দেখা করে গিয়েছিলেন নিউজিল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার। শুক্রবার রাচিনের বাবা চিন্নাস্বামীর গ্যালারিতে উপস্থিত ছিলেন। তিনি ছেলের দুরন্ত ইনিংসের সাক্ষী থাকলেন। ১৫৭ বলে ১৩৪ রান করে আউট হলেন রাচিন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার এবং চারটি ছক্কা।
শতরান করার পর ফের জীবন পেলেন রাচিন। সিরাজের বল তাঁর ব্যাটে লেগে জুরেলের হাতে যায়। আম্পায়ার আউটও দেন। ডিআরএসেও হালকাভাবেই ব্যাট বল স্পর্শ করতেও দেখা গেল। কিন্ত তারপরেও তৃতীয় আম্পায়ারের থেকে এল নট আউটের সিদ্ধান্ত। যা ডিআরএস নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল। কিন্তু ইনিংস শেষে সিরাজ অভিন্দন জানালেন রাচিনকে।
Rachin Ravindra's father in the stands of Chinnaswamy. 👌❤️ pic.twitter.com/uaW05qbbCt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 18, 2024
উল্লেখ্য বেঙ্গালুরুতেই ব্যাট করতে নামলেই জ্বলে উঠেন রাচিন। এরআগে একদিনরে ম্যাচেও এই মাঠে শতরান আছে তাঁর। এমনকি আইপিএলেও এই মাঠে ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন। শুক্রবার দুরন্ত ইনিংসের পর ঘরের ছেলেকে অভিনন্দন জানাতে ভুল করল না চিন্নাস্বামীর গ্যালারি।












Click it and Unblock the Notifications