IND vs NZ: গম্ভীরের রণকৌশল নিয়েই উঠছে প্রশ্ন, মাইলস্টোন গড়ার পর কী বললেন জাদেজা?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে হেরে ইতিমধ্যেই সিরিজে হেরেছে ভারত। মুম্বইয়ে শেষ টেস্ট ম্যাচ কার্যত সম্মান পুনরুদ্ধারের লড়াই ভারতীয় দলের কাছে। কিন্তু মুম্বইতেও রোগ সারল না ভারতীয় ব্যাটিংয়ের সুবিধা জনক জায়গায় থেকেও প্রথম দিনের বেলাশেষে চাপে ভারত। সেইসঙ্গে কোচ গৌতম গম্ভীরের রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন।
সুন্দর এবং জাদেজার বোলিংয়ের দাপটে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৩৫ রানেই অল আউট করে দেয় ভারত। কিন্তু রোহিত-বিরাটরা সেই সুবিধা প্রথম দিনে অন্তত কাজে লাগাতে পারলেন না। ভারতীয় দলের টপ অর্ডারের তিন ব্যাটার যেমন বড় রান পেলেন না তেমনই অধুনা প্রায় বিলুপ্ত হওয়া নাইটওয়াচম্যানকে নামিয়ে উইকেটের সংখ্যা বাড়াল ভারত।

ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের রণকৌশল নিয়েছেন গম্ভীর। কিন্তু শুক্রবার শেষ কয়েক ওভারের জন্য কেন নামালেন নাইযওয়াচম্যান সিরাজকে। তাহলে কি বিরাটকে আড়াল করার চেষ্টা করলেন অফ ফর্মে থাকার জন্য। শেষে নামতেই হল কোহলিকে। কিন্তু বিরাট যেন নিজে স্ট্রাইক নিতেই চাইছিলেন না। তাই দ্রুত রান নিতে গেলেন। ফল ম্যাট হেনরির থ্রো-য়ে রান আউট।
প্রথম দিনের শেষে ফের চাপে পড়ল ভারত। বলা ভালো নিজের থেকেই যেন চাপকে ডেকে আনলেন কোহলিরা। ছয় রানে তিন উইকেট হারাল ভারত। দ্বিতীয় দিনে চাপের পাহাড়ে থেকেই ব্যাট করতে নামতে হবে ভারতকে।
যদিও দিনের শেষে বক্তব্য রাখতে এসে জাদেজা বলেন, 'মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি একটা হয়ই। এটা অপ্রত্যাশিত আমরা যেভাবে দিনের শেষে বেশ কয়েকটা উইকেট হারালাম। আমাদের হাতে দ্বিতীয় দিন আছে, ছোট ছোট পার্টনারশিপ গড়েই আমাদের এগোতে হবে। আশা করি ২৩৫ রান টপকে যেতে পারব।'
জাহির-ঈশান্তের মাইলস্টোন ভাঙা নিয়ে জাদেজা বলেন, 'আমি খেলার সময় এই সব নিয়ে ভাবি না। কারণ শুধু মাত্র ম্যাচে ফোকাস করি। তবে মাচের পর অবসর সময়ে বাড়িতে থাকলে এই বিষয় গুলো নিয়ে ভাবতে ভালো লাগে।'












Click it and Unblock the Notifications