IND vs NZ: ঋষভ পন্থ ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির কীর্তি! প্রথম ভারতীয় কিপার হিসেবে গড়লেন নজির
IND vs NZ: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আজ চতুর্থ দিনে অর্ধশতরান হাঁকালেন ঋষভ পন্থ। সরফরাজ খানের সঙ্গে অবিচ্ছেদ্য জুটিতে ইতিমধ্যেই ১১৩ রান যোগ করতে ভূমিকাও নিয়েছেন।
এই ইনিংস খেলার ফাঁকেই ঈর্ষণীয় নজির গড়ে ফেললেন পন্থ। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকেও।

ঋষভ পন্থ এদিন কেরিয়ারের দ্বাদশ টেস্ট অর্ধশতরানটি পেলেন মাত্র ৫৫ বল খেলেই। গ্লেন ফিলিপসের বলে কভার ড্রাইভে চার মেরে। আজ বৃষ্টিতে খেলা বন্ধের আগে ভারত ২২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৩ রান তোলায় কিউয়িদের চেয়ে পিছিয়ে মাত্র ১২ রানে। হাতে ৭ উইকেট।
প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। এরপর নিউজিল্যান্ড ৪০২ রান তোলে। দ্বিতীয় ইনিংসে আপাতত ভারতের স্কোর ৩ উইকেটে ৩৪৪। সরফরাজ খান ১৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৫৪ বলে ১২৫ ও ঋষভ পন্থ পাঁচটি চার ও তিনটি ছয়ের সৌজন্যে ৫৬ বলে ৫৩ রানে ক্রিজে আছেন।
পন্থ প্রথম ইনিংসে ৪৯ বলে সর্বাধিক ২০ রান করেছিলেন। এরপর উইকেটকিপিং করতে গিয়ে হাঁটুতে চোট পান। যে হাঁটুতে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। গতকাল কিপিং করেননি। তবে দলের প্রয়োজনীয় মুহূর্তে মাঠে নেমে তিনি মূল্যবান ইনিংস খেললেন।
এই টেস্ট শুরুর আগে ৩৫টি টেস্টের ৬০টি ইনিংসে তাঁর রান ছিল ২৪৩২। ফলে আড়াই হাজার রানে পৌঁছতে তাঁর দরকার ছিল ৬৮ রান। প্রথম ইনিংসে করেছিলেন ২০। সে কারণে আজ ব্যক্তিগত ৪৮ রানে পৌঁছতেই পন্থ টেস্টে আড়াই হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন।
কেরিয়ারের ৬২তম ইনিংসে তিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে দ্রুততম হিসেবে। মহেন্দ্র সিং ধোনি টেস্টে আড়াই হাজার রান করেছিলেন তাঁর কেরিয়ারের ৬৯তম ইনিংসে। ফারুক ইঞ্জিনিয়ারের লেগেছিল ৮২টি টেস্ট ইনিংস।












Click it and Unblock the Notifications