IND vs NZ: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউয়িদের, দুই দলেই পরিবর্তন, জানুন প্রথম একাদশে কারা?
বেঙ্গালুরু হারের পর পুণেতে প্রত্যাশা ছিল ভারতীয় দল সমতা ফেরাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। একরাশ লজ্জা নিয়েই পুণেতে মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়াকে। দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের স্বাদ পেয়েছ ভারত। পুণে টেস্ট ভুলে শুক্রবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামল টিম ইন্ডিয়া।
শুক্রবার থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হল ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।বেঙ্গালুরুর পর পুণে, কিউয়িদের কাছে হেরে টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিলন্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন হয়েছে।

পুণে টেস্টের নায়ক স্যান্টনার এই ম্যাচে খেলতে পারছেন না , তাঁর পরিবর্তে দলে এলেন ইশ সোধি, অন্যদিকে টিম সাউদির পরিবর্তে খেলছেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, 'উইকেট খুব ভালো, ফলে স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই আমাদের লক্ষ্য। যেমনটা শেষ দুই ম্যাচে করেছিলাম। তবে শেষ দুই ম্যাচ অতীত। এবার সামনে তাকাতে চাই।'
ভারতীয় দলেও একটি পরিবর্তন হল। বুমরাহের পরিবর্তে দলে ফিরলেন সিরাজ। রোহিত বলেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আমরা কিছুই ভাবছি না। আমাদের ফোকাসে শুধুই এই ম্যাচ। শেষ দুই ম্যাচের ভুল শুধরে নেওয়াই আমাদের লক্ষ্য। ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের ক্রিকেটাররা মাঠে গা ঘামিয়ে নেন, ওয়াংখেড়েতে লাল মাটির উইকেটে বাউন্স আছে। বল উইকেটে টার্ন করবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে এখনও ১ নম্বরে আছে টিম ইন্ডিয়া।।১৩টি টেস্ট খেলেছে ভারতীয় দল। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। চারটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, ভারত সর্বোচ্চ পয়েন্টের ৬২.৬৮। ১৩টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ হারায় আগামী ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিততে হবে ভারতকে। এরমধ্যে পাঁচটি ম্যাচ আবার ডনের দেশে।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের একাদশ- টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল ইশ সোধি, ম্যাট হেনরি, উইলিয়াম ও'রোর্ক, এজাজ প্যাটেল।












Click it and Unblock the Notifications