IND vs NZ: পুণের মাঠে বিরাট ব্যর্থতা ভারতের, রোহিতদের লজ্জা উপহার দিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

বেঙ্গালুরুতে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। পুণের মাঠে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল কিউয়িরা। দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজের ভাগ্য নির্ধারণও হয়ে গেল। প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছি‌ল নিউজিল্যান্ড। তৃতীয় দি‌নের সকালে ভারত একটু হলেও আশার ঝিলিক দেখালেও বেলাশেষে ভারতকে লজ্জা উপহার দিয়ে সিরিজ জয় করে নিল কিউয়িরা।৩৫৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসের যবনিকা পড়ল ২৪৫ রানেই। ১১৩ রানে দ্বিতীয় টেস্ট জিতল নিউজিল্যান্ড।

তৃতীয় দিনের প্রথম সেশনের মধ্যেই দ্বিতীয় ইনিংসে দ্রুত নিউজিল্যান্ডকে অল আউট করে দেন ভারতীয় বোলাররা। হল হাতে কার্যকরী ভূমিকা নেন রবীন্দ্র জাদেজা। কিউয়িদের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৫৫ রানে। ফলে জয়ের জন্য ভারতকে করতে হত ৩৫৯ রান। কঠিন লড়াই ছিল ভারতীয় ব্যাটারদের সামনে। কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে ডাহা ফেল করলেন ভারতের তারকা ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও স্যান্টনার স্পিনের ঘূর্ণিতে নাজেহাল অবস্থা ভারতীয় ব্যাটারদের।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৮ রান করে আউট হলেন রোহিত শর্মা। স্যান্টনার বলে আউট হলেন ভারত অধিনায়ক। এরপর শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল জুটি গড়ে কিছুটা লড়াই করেন। গিল ৩১ বলে ২৩ রান করে স্যান্টনার বলেই আউট হলেন। ৬৫ বলে ৭৭ রান করে স্যান্টনার শিকার হলেন যশস্বী। শতরান করতে না পারলেও লড়াইটা করে গেলেন তরুণ ওপেনার।

ভারতীয় দলের মিডল অর্ডারের অবস্থা করুণ করে দিলেন নিউজিল্যান্ডের বোলাররা। কঠিন সময়ে বিরাট প্রত্যাশা থাকলেও কোহ‌লির ব্যাট থেকে এল ১৭ রান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও স্যান্টনার বলেই আউট হলেন কোহলি। বিরাট আউট হতেই ভারত লড়াই কঠিন হল। খাতা খোলার আগেই রান আউট হলেন পন্থ।

ওয়াশিংটন সুন্দর ৪৭ বলে ২১ রান করলেন। সরফরাজ খান করলেন ৯ রান। জাদেজা-অশ্বিন জুটিও বড় রানের পার্টনারশিপ গড়তে পারলেন না। ৩৪ বলে ১৮ রান করে স্যান্টনার বলে সাজঘরে ফিরলেন অশ্বিন।
প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও এক কুম্ভ রক্ষা করার ব্রত নিয়ে ব্যাট করতে থাকেন জাদেজা। ৪২ রানে জাদেজা আউট হলেন। আকাশ দীপ, বুমরাহও ব্যর্থ হ‌লেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বত হাতে ৬ উইকেট নিলেন স্যান্টনার। এজাজ ২ উইকেট এবং ফিলিপস ১ উইকেট নিলেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৯ রান করেন, ভারতের হয়ে সাত উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। জবাবে স্যান্টনার সাত উইকেটের দাপটে ১৫৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয় ভারত।বাংলাদেশকে হেলায় হারানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। ৪৩৩১ দিন পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হারল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+