IND vs NZ: টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা কিউয়ি শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন দলের তারকা পেসার

বুধবার থেকেই প্রথম টেস্ট বেঙ্গালুরুতে। তার আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে। আগেই চোটের জন্য প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কিউয়ি ব্যাটিংয়ের মূল স্তম্ভ কেন উইলিয়ামসন। এবার প্রথম টেস্ট শুরুর আগে ফের চোটের উদ্বেগ নিউজিল্যান্ড শিবিরে।

চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা পেসার। শুধু বেঙ্গালুরু টেস্ট ম্যাচই নয় একইসঙ্গে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন নিউজিল্যান্ড দলের পেসার বেন সিয়ার্স। নিউজিল্যান্ড দলের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না বেন সিয়ার্স।

Ben Sears

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বেন সিয়ার্সের বাঁ হাঁটুতে চোট রয়েছে। শ্রীলঙ্কা সফরেই চোট পেয়েছিলেন দলের নির্ভরযোগ্য এই পেসার। আশা করা গিয়েছি‌ল ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন সিয়ার্স। কিন্তু এখনও পুরো ফিট হতে পারেননি বেন। ফলে ভারতের বিরুদ্ধে গোটা সিরিজের তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না।'

একইসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্টতই হতাশ বেনের জন্য। বে টেস্ট কেরিয়ারে একটি শক্তিশালী সূচনা করেছিল বেন, তাঁর লাইন লেন্থ ও গতি দলের বো‌লিংয়ে কার্যকরী ভূমিকা নেয়।' বেন সিয়ার্সের পরিবর্তে আনক্যাপড জ্যাকব ডাফিকে দলের সঙ্গে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ডাফি এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ছয়টি এতদিনের ম্যাচ এবং ১৪টি টি২০ ম্যাচ খেলেছেন‌। ১০২টি প্রথম শ্রেনির ম্যাচে ২৯৯ উইকেট আছে তাঁর।

বেন খেলতে না পারায় নিউজিল্যান্ড দলের বোলিং আক্রমণের শক্তি অনেকটাই কমে গেল। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড দলের বোলিংয়ে বড় ভরসা অভিজ্ঞ টিম সাউদি এবং ম্যাট হেনরি।

নয়ডায় বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ভেস্তে যায়। শ্রীলঙ্কায় গিয়ে ০-২ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।শ্রীলঙ্কা সফরে লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে বেসামাল হয়ে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে নিউজিল্যান্ডকে। এবার তাদের সামনে বিরাট চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+