IND vs NZ: ভারতের শেষ ৬ উইকেট পড়ল ২৯ রানে! নতুন বলে কামাল, ৩৬ বছর পর এ দেশে টেস্ট জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে এবার হার বাঁচানোর লড়াই ভারতের। ৩৬ বছর পর এ দেশে টেস্ট জয়ের হাতছানি নিউজিল্যান্ডের সামনে। ভারতের শেষ ৬টি উইকেট পড়ল মাত্র ২৯ রানে।

আজ প্রথম সেশনে কোনও উইকেট পড়েনি ভারতের। বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে লাঞ্চ নেওয়া হয়। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেশনে পড়ে তিন উইকেট। নতুন বলেই ধস নামান কিউয়ি বোলাররা।

IND vs NZ

সরফরাজ খান আউট হন ৮৫তম ওভারের প্রথম বলে। তাতে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪০৮। ঋষভ পন্থ ৮৮.১ ওভারে দলের ৪৩৩ রানের মাথায় সাজঘরে ফেরেন। সেখান থেকে ভারত ৯৯.৩ ওভারে ৪৬২ রানে অল আউট। ফলে ভারতের লিড থাকে ১০৬ রানের।

সরফরাজ খান ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯৫ বলে ১৫০ রান করেন। ঋষভ পন্থের ১০৫ বলে ৯৯ রানের ইনিংসে রয়েছে ৯টি চার, ৫টি ছয়। লোকেশ রাহুল ১২, রবীন্দ্র জাদেজা ৫, রবিচন্দ্রন অশ্বিন ১৫, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ শূন্য রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব।

ভারত যেখানে ১৫০-২০০ রানের লিড পেতে চাইছিল সেখানে রবীন্দ্র জাদেজা যে শট খেলে আউট হলেন তা ক্ষমার অযোগ্য। লোকেশ রাহুলও কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন কিনা প্রশ্ন রইল। কেন না, শুভমান গিল দলে ফিরলে রাহুলের উপর কোপ পড়া কোনও অন্য়ায় নয়। ম্য়াট হেনরি ও উইলিয়াম ও'রোর্ক তিনটি করে উইকেট নেন। এজাজ প্যাটেল ২টি এবং টিম সাউদি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট দখল করেন।

ভারতীয় ইনিংসের শেষে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন চিন্নাস্বামীর আকাশে কালো মেঘ। নিউজিল্যান্ড চার বল খেলে কোনও রান করেনি। আলোর অভাবে প্যাভিলিয়নে ফিরে যান কিউয়ি ব্যাটাররা। ভারত অবশ্য এই সিদ্ধান্তে খুশি নয়। মাঠে দাঁড়িয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দীর্ঘক্ষণ কথা বলতে থাকেন আম্পায়ারদের সঙ্গে।

তৃতীয় বলে টম লাথামের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন তোলেন জসপ্রীত বুমরাহ। ভারত রিভিউ নিলেও তাতে নিউজিল্যান্ডের কোনও ক্ষতি হয়নি। ১৯৮৮ সালের পর এ দেশে নিউজিল্যান্ডের কাছে হারেনি ভারত। ফলে ৩৬ বছর পর ভারতে টেস্ট জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে কিউয়িরা।

১৯৮৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় টেস্টে ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল জন রাইটের নিউজিল্যান্ড। এবার কিউয়িদের জয় ঠেকাতে ভারত তাকিয়ে আকাশ আর মিরাকলের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+