IND vs NZ: দুই সপ্তাহের ব্যবধানে জোড়া সাফল্য নিউজিল্যান্ডের, ভারতকে হারিয়ে কী জানালেন কিউয়ি অধিনায়ক?
দারুন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। ১৫ দিন আগেই নিউজিল্যান্ডের মহিলা দল টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই বড় সাফল্য পেল নিউজিল্যান্ডের পুরুষ দলও। ভারতের মাটিতে কিউয়িরা প্রথমবার টেস্ট সিরিজ জিতলই না, একইসঙ্গে হোয়াইটওয়াশও করল ভারতকে।
পুরুষ হোক বা মহিলা, ক্রিকেটে নিউজিল্যান্ড এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতল। এতদিন আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের সব থেকে বড় সাফল্য ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় ও মেয়েদের একদিনের বিশ্বকাপ জয়। এবার সেই তালিকায় যুক্ত হল মহিলাদের টি-২০ বিশ্বকাপের ট্রফি। গত ১৫ দিন আগে ৩২ রানে জয় পেয়ে প্রথমবার মহিলাদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এবার নতুন চ্যাম্পিয়ন পেল মহিলা ক্রিকেট।

সিরিজ জয়ের পর অধিনায়ক টম লাথাম বলেন, 'এই সিরিজের ফলাফল আমাদের কাছে স্বপ্নের মতোই। এটা সত্যি হবে কোনওদিন ভাবিনি। তিনটি ম্যাচেই আমাদের দলের সব ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছে। বেঙ্গালুরুতে পেসাররা দায়িত্ব নিয়েছিল। বাকি দুটো টেস্টে স্পিনাররাও দারুণ ভূমিকা পালন করল।'
একইসঙ্গে তিনি বলেন, এজাজ মুম্বইয়ের মাঠে বল করতে সবসময় ভালবাসে। আমাদের আগের সিরিজটা একেবারেই ভালো হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের সময়টা একেবারেই ভাল যায়নি। এরপর ভারত সফর চ্যালেঞ্জিং ছিলই। এরপর এভাবে সিরিজ জয়। সত্যিই দুর্দান্ত অনুভূতি। আমি আমার ছেলেদের জন্য গর্বিত।'
সাফল্যের নেপথ্যের কারণ প্রসঙ্গে কিউয়ি অধিনায়ক বলেন, 'আমরা পরিবেশ পরিস্থিতি এবং প্রত্যেক মাঠের সঙ্গেই আমরা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পেরেছি। বেঙ্গালুরুতে দেখেছিলাম দলের সিমাররা তাঁদের সেরাটা দিয়ে ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করেছিল। প্রয়োজন অনুযায়ী ক্রিকেটাররা তাঁদের থেকে সেরাটা বার করে এনেছে'।












Click it and Unblock the Notifications