IND vs NZ: প্রথম টেস্টে হার বাঁচাতে ব্যর্থ বুমরাহরা, ৩৬ বছর পর ভারতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

বেঙ্গালুরু টেস্টে হার বাঁচাতে ব্যর্থ ভারতীয় দল। টেস্টের ভাগ্য চতুর্থ দিনের শেষ বেলাতেই প্রায় নির্ধারণ হয়ে গিয়েছিল। ভারতের ভরসা ছি‌ল বোলারদের অভাবনীয় পারফরম্যান্স এবং বরুণ দেব। কিন্তু কোনও ভাবে হার এড়াতে পারল না ভারত। নিউজিল্যান্ড জিতল ৮ উইকেটে। ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় করল নিউজিল্যান্ড।

জয়ের জন্য শেষ দিনে নিউজিল্যান্ডের প্রয়োজন ছি‌ল ১০৭ রানের। হাতে ছিল ১০ উইকেট। খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। এবার পঞ্চমদিনের খেলাও নিরর্ধারিত সময়ে শুরু হয়নি। সকাল ৯.১৫ মিনিটে খেলা শুরু করার কথা থাকলেও, বৃষ্টির কারণে মাঠ কভারে ঢাকা ছিল। সকাল ৯.৪৫ মিনিট নাগাধ ফের মাঠ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। তারপরই ঠিক সকাল ১০.১৫ মিনিটে খেলা শুরু হবে।

১০৬ রানের পুঁজি নিয়ে দলকে জেতানো বুমরাহ-অশ্বিনদের কাছে ছিল কঠিন চ্যালেঞ্জ। কিন্তু দিনের শুরুতেই আশা জাগিয়েছি‌লেন বুমরাহ। দিনের দ্বিতীয় বলেই ০ রানে টম ল্যাথামকে আউট করেন বুমরাহ। লক্ষ্যমাত্রা বেশি রানের ছিল না। তাই বাড়তি কোনও ঝুঁকি নেননি নিউজিল্যান্ডের দুই ব্যাটার ইয়ং এবং কনওয়ে। কিছুটা ধীর গতিতেই ব্যাটিং করতে থাকেন তারা। অন্যদিকে সিরাজ-বুমরাহকে দিয়ে লাগাতার আক্রমণ করতে থাকে ভারত।

ভারতীয় দল মরিয়া প্রচেষ্টা চালাতে থাকে। ভালো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সর্ব শক্তি প্রয়োগ করেন ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু ১০৬ রানের পুঁজি নিয়ে জয় পাওয়া যায় না। কনওয়েকে ১৭ রানে আউট করে ফের সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করলেন বুমরাহ।

তবে নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন ইয়ং এবং রাচিন রবীন্দ্র জুটি, ভারতীয় বোলারদের সামলে নিয়ে ছন্দে ব্যাটিং করলেন, স্পিনাররা আসতেই আগ্রাসী ব্যাটিং করলেন। ইয়ং ৪৮ এবং রাচিন ৩৯ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য পুরো ভেস্তে যায়। দ্বিতীয় দিনের তিনটি সেশনেই দাপট দেখায় নিউজিল্যান্ড। এমনকি তৃতীয় দিনের প্রথম সেশনেও ভারত ছিল ব্যাকফুটে। ৪০২ স্কোর তুলে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড নেয় কিউয়িরা। কার্যত কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতীয় শিবিরে একটু হলেও আশা সঞ্চার করেন বিরাট কোহলি ও সরফরাজ খান জুটি। শেষ পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের লিড পায়।


চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে হেলায় জয় তুলে নিল নিউজিল্যান্ড। সেইসঙ্গে ভারতের হোয়াইটওয়াশের স্বপ্নেও জল ঢেলে দিল কিউয়ি্রা। তিন ম্যাচের সিরিজে ভারত ০-১ ফলে পিছিয়ে গেল। ভারতে এখনও পর্যন্ত ৩৭ টেস্ট খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে নিউজি‌ল্যান্ড। প্রথমবার ১৯৬৯ সালে নাগপুরে, ১৯৮৮ সালে জন রাইটের আমলে মুম্বইতে শেষবার ভারতে টেস্ট জেতে কিউয়িরা। এবার টম ল্যাথামের নেতৃত্বে টেস্ট জিতল কিউয়িরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+