IND vs NZ: পরিস্থিতি কঠিন হলেও দল লড়াই ছাড়বে না, দ্বিতীয় দিনের শেষে বার্তা মরকেলের

বেঙ্গালুরু হারের পর পুণেতেও প্রবল চাপে ভারত। বেঙ্গালুরুতে হারের পর পুণেতে ঘূর্ণি পিচ বানিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলার রণকৌশল নিয়েছিল ভারত। কিন্তু সেটাই এখন বুমেরাং হতে চলেছে ভারতের জন্য।প্রত্যাশা ছিল ভারত বড় রান তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াবে। কিন্তু সেই প্রত্যাশা তো পূরণ হলই না একইসঙ্গে অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে হারের মুখে ভারতই।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৫৯ রানের জবাবে ভারত ১৫৬ রানেই অল আউট হয়ে যায় । ১০৩ রানে এগিয়ে থেকে ভারতকে চাপে ফেলে দেয় কিউয়িরা। শুক্রবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩০১ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ম্যাচ বাঁচানোর লড়াই যে কঠিন হতে চলেছে তা মেনে নিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল।

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেল‌নে জানিয়েছেন, 'আমাদের ক্রিকেটাররা আক্রমণাত্বক খেলেছেন। দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা এই রণকৌশল সম্পর্কে ভালোভাবে জানে। ম্যাচ শুরুর আগেই আমরা এই রণকৌশল নিয়েছিলাম। আমরা এই ধরনের কন্ডিশনে আমরা অভ্যস্ত। আমরা জানি যে এই পরিবেশে কীভাবে ম্যাচেৱ ফলালফল করতে হয়। কিন্ত এটা মেনে নিতে হবে বর্তমানে আমাদের জন্য পরিস্থিতি বেশ কঠিন।'

কঠিন পরিস্থিতি হলেও পুণেতে লড়াই দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতের বোলিং কোচ। তাঁর কথায়, অনেকের জন্য এটা নিজেদের সেরা পারফরম্যান্স করার এবং লড়াই দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। যখন পরিস্থিতি কঠিন হয়, আপনি দেখবেন অনেকেই ঘুড়ে দাঁড়াবে এবং লড়াই করবে। আমি মনে করি যদি আমরা সেই লড়াইটা দেখাই এবং কেউ যদি এই পরিস্থিতিতে ভালো ইনিংস ম্যাচের মোড় ঘুরে যাবে।'

একইসঙ্গে মরকেল বলেন, 'আমরা এর আগে কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়িয়েছে। আমি ফের একবার সেই পরিস্থিতি দেখার জন্য খুবই উত্তেজিত।' তৃতীয় দিনে দ্রুত নিউজিল্যান্ডকে অল আউট করতে না পারলে চাপ আরও বাড়বে ভারতের উপর।

প্রথম টেস্টে বেঙ্গালুরুতে লজ্জার হাক নিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিতরা। কিন্তু দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর শপথে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে চলে গেল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এই ম্যাচ হারলে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই কঠিন হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১২টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ হারলে আগামী ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিততে হবে ভারতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+